somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপদে পইরা জোকস বলতে গেছিলাম...... দেখেন আমার কি অবস্থা হইসে !!

২৮ শে মে, ২০১২ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪-৫ জন বন্ধু মিলে আড্ডার আসর। নিরামিষ আড্ডা । বোতল, আইস, বাদাম এই টাইপের কিছু না । প্যাকেট ছিল, কমদামি ব্রান্ড । দোস্তদের সামনে ভাব ধইরা এগুলো ধরাই না, একলা থাকলে অন্য হিসাব। আমি একটু দেরিতে জয়েন করসি, ততক্ষনে আড্ডার বিষয়বস্তু আন্তর্জাতিক রাজনীতি আমেরিকা, চায়না, সিরিয়া এসব ময়দান ঘুইরা শেষ, ছাত্রলীগের নতুন কুকর্ম টপিকসে আসসে। অস্বস্তি হইতে লাগলো, কারন জানি একটু পরেই শুরু হইব আসল টপিকস, যেইটার বিষয়বস্তু সব ১৮+ । একটু আবুল টাইপ বইলা সবাই খালি অপমানজনক অশ্লীল ক্যারেক্টার গুলোতে আমার নাম দেয় আর খেঁক খেঁক হাসে....বাঙালীর রক্ত শরীরে, তাই আড্ডায় না আইসাও পারি না । হাসুক, কি আর করার, বন্ধু বান্ধব যদি আমার কারনে একটু হাইসা শান্তি পায়, পাক। আমি নিরব শ্রোতা,বলির পাঠা আর কি ! তারপর ও মনে হয় তারা পুরাপুরি সন্তুস্ট না । আজকে আমারে চাইপা ধরসে ১৮+ জোকস বা কিছু বলার জন্য। আমি হাত পা বান্ধা পাঁঠার মত ক্যা কোঁ কইরা আপত্তি করি, লাভ হয় না। বলতেই হইব । চিন্তা করলাম ১৮+ না হোক জোকস একটা কোনোমতে বইলা ভাগি আজকে। গলা কাশি দিয়া শুরু করি, বলি ,
- শোন অশ্লীল কিছু আর কি শুনবি আমি তোগো ভাল কিছু মজার ঘটনা কই, অনেকদিন আগে আরব দেশে এক লোক ছিল, নাম নাসিরুদ্দিন হোজ্জা , ভাল মানুষ । সে একদিন গেসে গিয়া ধর বাজারে্‌, জিনিশ পাতি কিনব ......এই পর্যন্ত বইলা সারতে পারি নাই, এর
মধ্যে কে জানি মাথায় ঠুয়া দিইয়া আমারে থামায় দিল । বলল
- কিরে এগুল কি কস আবোল তাবোল ?
- কি কই মানে, তোরাই তো শুনতে চাস । আমি হাল্কা মেজাজ দেখায়ে বলি ।
- হ.... তমি চান্দু সারাদিন আমগো লগে থাইকা ডিজিটাল শুনবা আর নিজের বেলায় কইবা হিস্টোরি !!
আরেক ফাউল বন্ধু আমারে আরেকটা ঠুয়া খাউয়ার হাত থেকে বাঁচাইয়া দিয়া বলে.... ওকে গাইস নো ভায়োলেন্স হোজ্জা তুই আবার স্টার্ট কর (বুজছি, আগামি কয়দিনের জন্য আমার নাম হয়ে গেসে হোজ্জা ) ।
আমি নতুন কাহিনি ধরি। এবার সাবধানে শুরু করি, বলি
- "একবার এক জামাই গেল তার শশুর বাড়ি অনেকদিন পরে । ফলে শশুর-শাশুরি ,শালা-শালি সব ব্যস্ত হয়ে পড়ল তারে নিয়া । শশুর বলল,- তা জামাই গোপাল ভাঁড়, কি খবরাখবর তোমার....." এইটুকু বলতে না বলতেই আমার মাথায় আবার ঠুয়া পড়ল, এবার পড়ল ২-৩ টা এক সাথে ।
আমি এবার পুরা মেজাজ দেখাইয়া বলি, তোগো প্রব্লেম কি? রসালো গল্প কইতে কইসস । কইতেসি.।.।.।.।
- গোপাল ভাঁড়, হজ্জা এগুলো তোর রসালো স্টক ?
- আমি যা জানি তাই তো কমু, আর গোপাল ভাঁড় খালি হাতে শশুর বাড়ি গেছে কে কইল ? তার হাতে ২ কেজি রসগল্লার হাড়ি ছিল !
আমার ঐ ফাউল বন্ধু আবার আমারে সেভ করল সবার হাত থেকে , বলল,
- গাইস , লিভ হিম । হোজ্জা মনে হ্য় আজকে কিছু খাইসে, গোল গোলাপি ইয়াবা । ওর চোখ লাল হয়ে আসে ।
আমি তারস্বরে প্রতিবাদ করি, বলি
- মোটেই আমি ইয়াবা খাই নাই । কাইল সারা রাত নেটে ব্লগ পড়সি এই জন্য চোখ লাল ।
- কি বললি, কি বললি, তুই ব্লগ পড়স ! ব্লগ ! হে। হে। হে। খেঁক খেঁক খেঁক
আমি বললাম , - আমি ব্লগ পড়ি, তোগো সমস্যা কি ? ব্লগ পড়া কি খারাপ ?
তারা খেঁক খেঁক করে হাসতে হাসতে বলল,
- ব্লগ ঠিক আসে, ব্লগ সমস্যা না, সমস্যা হইতেসে তুই,, , ,তুই হোজ্জা ব্লগ পড়স, হা , হা ,হ,
আমার এবার মেজাজ খুব খারাপ হয়ে যায়, বলি আমার ব্লগ পড়ার
মধ্যে সমস্যা কি ? আমার ইচ্ছা আমি ব্লগ পড়ুম, পোস্ট দিমু ।
এইবার আমার ফাউল বন্ধুটাও যোগ দিসে হাসিতে, হাসতে হাসতে কয়,
- ওয়াট ! তুই পোস্ট দিবি ব্লগে, তুই ! তাইলে হইসে, আর ব্লগার সব পালায়া যাইব ব্লগ ছাইরা !
আমি বলি, - পালায়া যাইব মানে ? জানস , আমার ব্লগ কত মাইনষে দেখসে ? জানস? প্রায় ১০-১২ জন জানস ! দূরে কোনায় বইসা এক বন্ধু ১টা মোচড়ানো সন্দেহজনক সিগারেট ধরাইয়া চুপচাপ টানতে ছিল, ধোয়া ছাড়তে ছাড়তে সে এবার বলে উঠে,
- নাই।। নাই ।। নেটওয়ার্ক নাই । হোজ্জার মাথায় নেটওয়ার্ক নাই .।
আমি চিল্লায়া উঠি, - আমার নেটওয়ার্ক নাই মানে? কি কইতে চাস ?
আমার কথা বিশ্বাস হয় না । । না ? এই দেখ । এইটা বইলা আমি আমার ট্যাব বাইর কইরা সামু খুইলা দেখাই, বলি
- দেখ । এই টা হইতেসে আমার ব্লগ , এইডাত আমি পোস্ট ও করসি, দেখ ! কেউ পড়ে নাই তো কি হইসে । করসি তো !
সবাই একলগে ঝুইকা আমার ব্লগ দেখে আর গগনবিদারি হাসির আওয়াজ তুলে । স্ক্রিনের দিকে তাকাই সবার সেকি হাসি, দূরে ঝালমুড়ি ওয়ালা দাড়াই ছিল, তাদের এই অবস্থা দেইখা দৌড়াই আসে, বলে
- মামারা কি দেইখা হাসেন এতো, নতুন ভিডিও নামসে নি কারো ? দেখি - দেখি, কেম্পাসের পরিচিত কিনা ? তার কথা শুইনা সবার সে কি হাসিতে গড়াগড়ি, একটায় পেটে হাত দিয়া হাসে আর কয়,
- হোজ্জায় পোস্ট লিখসে, হা: . .হা : এখন পর্যন্ত কেউ দেখে নাই। হা।। হা।। হা ।।
আর একটা কয় - দেখ, দেখ , সামু ওরে ৭ দিনের নজরবন্দি করসে হো, হো, হো : .. ৭ দিন হওয়ার পর ও জামিন দেই নাই .। হা ।। হা।।
আরও একটা কয় - দেখ নিক নেম দেখ হোজ্জার.. "এবং আম..." , হা: হা: হা: ।
পিছন দিয়া আরেকটা আমার কাঁধে থাপড় দিয়া কয়, , ,
- দোস্ত রে ! আজকে কি মজার জিনিশই দেখাইলি , পুরাই অশ্লীল ... হাঃ.. হাঃ.. খেঁক .. খেঁক..!

নাহ! ব্লগেও পাত্তা পাইলাম না এদিকে আগামি কয়দিন মনে হয় আর কেম্পাসেও আসা হইল না ।

/:)





( পুরাই কাল্পনিক পেঁচাল, ভুলে কেউ যদি পুরাটা পরে ফেলেন , প্লিজ লেখার মানউন্নয়ন নিয়া ২-১ টা মতামত না দিয়া যাইয়েন না । আমি নজরদারির মধ্যে আসি, কমেন্ট কইরা কারো থেকে যে পরামর্শ আনব সেই উপায় নাই আমার )
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১২ বিকাল ৫:৩৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×