অনেক্ষন ধরে বইসা থাকতে থাকতে পায়ে ঝিম ধরে গেসে, একটু নড়াচড়া করন দরকার, কিন্তু সে উপায় নাই। এক ঠেঙের উপর বইসা আসে আমার একমাত্র ভাইগ্না আর এক ঠ্যাঙের উপর ল্যাপটপ। দুইটার বয়সই প্রায় এক, তিন বছর , আর ২টারেই মন চাইতেসে এইমুহুর্তে ধইরা আছাড় দেই ।
গত কয়েক দিন ধইরা ট্রাই করতেসি সামুতে ব্লগিং করার, কোন পাত্তা পাইতেসি না .... আসলে আগেই ভাল ছিলাম, যখন শুধু ব্লগ পড়তাম, ব্লগ পড়ে হাসতাম, কানতাম , ঘুমাইতাম । মাঝে মাঝে কমেন্টস করতে মন চাইত , মনরে তখন একটা কিছু বুঝ দিয়া দিতাম ...... ভেজাল লাগাইসে এই ভাইগনা টা। একদিন ব্লগ পড়তেসি, ব্লগ না আসলে ১টা ব্লগের কমে্নটস পড়তেসিলাম । সেই ব্লগের ব্লগার পোলা না মাইয়া এইটা নিয়া অন্য ব্লগারদের মধ্যে লাগসে ক্যাচাল............কমেন্টসের উপর কমেন্টস ... টান টান উত্তেজনা চলতেসে......... এই মুহূর্তে ভিলেন ভাগিনার এন্ট্রি............
- মামা ... মামা..
- কি ?
- কি করতেসেন ? (ভাইগ্নার আবার আদব লেহাজ খারাপ না)
- হুম, (আমি কোন উত্তর দেই না, উত্তর দিলেই ভেজাল)
- বয়েন না কি করতেসেন......বয়েন......বয়েন (বয়েন = বলেন)
-কিছু না , ল্যাপটপের দিকে ইশারা দিয়ে বলি
- টিভি দেখতেসি ।
আমার কথা শুইনা ভাইগ্নার সেকি খিক খিক হাসি......হাসতে হাসতে আমার কোলে লাফ দেয়া উইঠা বলে
– মামা আপনি ছাগু...ছাগু... হে: হে : হে: ল্যাপটপকে টিভি বলে...... হে: হে : হে: (ছাগু বইলা কি বুজাইসে কে জানে !)
হাসি বন্ধ হইলে আবার প্রশ্ন...
-মামা কি করতেসেন ?
এবার আর ডিজিটাল ভাইগ্নারে উলটা পাল্টা বুজানর রিস্ক নেই না ,
বলি - এইটা ব্লগ। ব্লগ পরতেসি
- মামা ব্লগ কি?
মর জ্বালা ! এখন ওরে ব্লগ কেমনে বুঝাই ! আমি নিজেই তো ঠিকমতো বুঝি না , বলি -
-মামা ব্লগ হইতেসে......ব্লগ হইতেসে গিয়া তোমার ... মনে কর .....মনে কর এই যে স্ক্রীন, এইটা হইল ব্লগ, তুমি ধরো ব্লগার বার্মা, আর আমি বাংলাদেশ ......এরপর হইল গিয়া ধরো তোমার ভারত, সে হইল মডারেটর।। এরপর...
ভাইগ্না মনে হয় না আমার কথা কিছু শুনতেসে, সে ব্লগ দেখতাসে। তার হাতের টাচ লাইগা একটা এক আপুর খাউনদাউনের ছবিসহ একটা পোস্ট আইসা পরে, সেটা দেইখা তার কি উল্লাস !!
– মামা মামা আমি ব্লগ খাব, ব্লগ খাব।
আমি তারে বুজাই, - শোন ভাইগ্না, ব্লগ এইটা খাউয়ার জিনিশ না , পড়নের জিনিশ । লোকজন এইখানে খাউন দাউন সহ অনেক কিছু শেয়ার করে, লেখালেখি করে, ভাল মন্দ দুইটা কথাবার্তা বলে । আর খাওয়া গেলেও, লোকজন এখানে কত কষ্ট কইরা একটা জিনিশ শেয়ার করে, আর তুমি তারে কোঁত কইরা গিলা ফেলবা এইটা কেমন কথা ?
- ঠিক আসে মামা, তাইলে আমি ব্লগ খাব না , শেয়ার খাব । আমাকে শেয়ার আইনা দাও ।
ওর কথা শুইনা আমার কইলজা লাফ দিয়া উঠে , তাড়াতাড়ি তারে জড়াইয়া ধরে বলি,
-ছিঃ ভাইগ্না, এই অলুক্ষনে কথা আর কখনো মুখে আনবা না, যদি আনো তাইলে তোর জিন্দা মামির মুখ দেখবা(আমি অবিবাহিত)। সারা বাংলাদেশ এখন শেয়ার(ধরা) খাইয়া মাথায় আর পেটে হাত দিয়া বইসা আছে । এরচে ভাল তুমিঃপড়াশুনা কইরা মানুষ হ, মানুষ হইয়া শিক্ষক হ, শিক্ষক হইয়া দেশে আরও মানুষ সৃষ্টি কর, তারপর তুই বুড়া হইলে সেই মানুষদের(পুলিশ) হাতে রাস্তায় মাইর-টাইর খাইয়া পার্মানেন্ট রেস্টে চলে যাও । তাও শেয়ার খাইতে চাইসনা না মামা , শেয়ার খাইয়া মরলে সরকারদল তোরে নিয়া পার্লামেন্টে হাসি ঠাট্টা করব, বলবো আমরা বিরোধী দলের ষড়যন্ত্র বুঝি, দেশ কেমনে শান্তির সাথে চালাইতে হয় সেটা বুঝি , কিন্তু আমরা শেয়ার বুঝি না !!
(অসম্পূর্ণ পোস্ট । আন্ডার কন্সট্রাকসন)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
কাল্পনিক প্যাঁচাল আবার ও , তবে ভাইগ্না আমার রিয়েল । ওর তিন বছর পূর্ণ হয়েছে গত কাল । ২ দিন যাবত তার কথা খুব মনে হচ্ছে । তার জন্মদিনগুলোতে কখনই থাকা সম্ভব হয়না আমার । তাকে উৎসর্গ করে লেখার ইচ্ছে ছিল কিন্তু একটা অসম্পূর্ণ জিনিস তাকে কেমনে দেই !
কাল পরীক্ষা আছে । সে জন্য আর এখন সম্পূর্ণ করা যাচ্ছে না । এছাড়া আমার লেখা কারো পড়ার চান্স তেমন একটা নাই , তাই তেমন তাগিদও অনুভব করছি না।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১২ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



