somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একি দেখলাম নারায়ণগঞ্জ ডিসি অফিসের সামনে.....!!! !! !!

১১ ই জুন, ২০১২ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জমি সংক্রান্ত কাজে একদিন নারায়নগঞ্জ গিয়েছিলাম বাবাকে নিয়ে(ড্রাইভার হিসেবে)। শহরের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের এক পাশে বিশাল জায়গা নিয়ে অবস্থিত নারায়ণগঞ্জ কোর্ট, ডিসি অফিস , পুলিশ সুপার এর কার্যালয় , সিভিল সার্জনের অফিস । সব গুলো কার্যালয় পাশাপাশি অবস্থিত, একই এরিয়াতে । আপনি যে অফিসেই যান না কেন এরিয়া এন্ট্রি গেট একটাই । বহিরাগতদের পার্কিং প্লেসও তাই কমন । সাধারণত যার যে অফিসে কাজ সে অফিসের সামনে গাড়ি পার্ক করেন ।


আমি যেদিন যাই সেদিন কোর্টে বেশ ভিড় ছিল । জায়গা খালি না পেয়ে তাই ডিসি অফিসের সামনে গাড়ি পার্ক করি । অলস সময় কাটানোর জন্য এদিক-সেদিক উদ্দেশহীন ঘোরাফেরা করতে ছিলাম, ডিসি অফিসের সামনেটা খুব সুন্দর, বেশ সাজানো-গোছানো, পরিস্কার-পরিচ্ছন্ন , গাছ-পালা ঘেরা সবুজ নির্মল , নিরিবিলি পরিবেশ । ভিড়ভাট্টা একেবারেই নেই । ঢাকার কোলাহল মুক্ত এই পরিবেশে কিছুক্ষণ থাকলেই যে কারো শহুরে মানুসের শরীরে নেমে আশবে প্রশান্তি, অদ্ভুত ভালো লাগার অনুভব সৃষ্টি হবে মনে, অবশ্য মানুষ ভেদে এই অনুভুতির সাইড এফেক্ট বিভিন্ন , এ সময় কেউ লিখতে চায় কবিতা, কেউ বা গল্প কেউ বা খুজে বাথরুম। আমি ৩য় গ্রুপ ।


যাই হোক অবসাদ ,অনুভূতি, নিম্ন চাপ সব বাথরুমে ফ্ল্যাশ করে এসে পার্কিংয়ে বসে ঘাস ছিড়তেসি । আমার পাশেই নিরীহ চেহারার একটা গোবেচারা সাধারন বেবি-ট্যাক্সি, আমি আসার আগে থেকেই পার্ক করা, মনে হয় অনেক্ষন যাবত এসেছে । বেবি তেক্সি ড্রাইভার বা অন্য কাঊকে দেখতেছি না আশে পাশে ।‌ কোর্ট কাছারি ঝামেলায় লোকজন দূর দূর থেকে আসে রিসার্ভ সিএনজি, বেবি ট্যাক্সি নিয়ে.... সাধারণ ঘটনা, সাধারণ জিনিষ । খেয়াল করে তাকানোর কিছু নাই। কিন্তু এক সময় এই মনোরম পরিবেশে ছাগলের মতো ঘাস ছিড়তে ছিড়তে বড় বিরক্ত হয়ে গেলাম , তখন এই নিরিহ বেবি-ট্যাক্সিটারেই খুটাই খুটাই দেখতে লাগলাম, আহ ! কি রুপ ! কি তার দেহবল্লব ! কি দাপটের সাথেই না এক সময় ঢাকা শহর কাপাইত এই জিনিস ! আমাদের চোখের পানি-নাকের পানি বাইর কইরা ছাড়ত রাস্তায় বের হইলে.... । এসব ভাবতে ভাবতে হটাত কইরা বেবির-ট্যাক্সির পাটাতনে রাখা হোগলা পাটির বান্ডিলের মতো জিনিশটা ভালো করে তাকাই, আর তাকানোর পরেই বুক টা ধক কইরা উঠল । দেখলাম যে একটা .............. মুখে আর কি বলবো ........... ছবি শেয়ার দিলাম।

দেখুন,






আরেকটা ছবি ,









বুঝতে পারছেন দেখে ?







আর একটু ক্লোজ দেখেন......










জানি এটা কোন বিশেষ নতুন কোন দৃশ্য না বাংলাদেশের জন্য , আসলে ডিসি অফিসের সামনে বসে অনেক্ষন যাবত বড় বড় গাড়িতে করে বড় বড় মানুষের আসা যাওয়ার দৃশ্য দেখতে ছিলাম তাই হটাত এইখানে দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলাম না ।







বিঃ দ্রঃ (এই পোস্ট কোন ভাবেই প্রশাসন বিরুদ্ধ মনোভাব প্রকাশ করে না এবং ছবির সাথে ডিসি অফিসের সংশ্লিষ্টটা প্রমান করে না । আগেই বলেছি ডিসি অফিসের সাথেই নারায়নগঞ্জ পুলিশ সুপার অফিস এবং কোর্ট পাশাপাশি অবস্থিত, সেসব কার্যালয়ের কোন প্রয়োজনে হয়তো বা এই লাশ সহ লাশ বাহিদের আসতে হয়ে ছিল । )



# প্রায় বছর দুয়েক আগে এটি পোস্ট করেছিলাম .... ছবিগুলোও
দুই - আড়াই বছর আগের তোলা । হটাত কি মনে করে এখন রি- পোস্ট
করতে ইচ্ছে হল ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ রাত ৯:০৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×