ওয়ার্ল্ড কাপ উপলক্ষে পতাকা টাঙ্গানোর বিরোধিতা কেন জানি ভাল লাগে না । কেউ কেউ পবিত্র জমি , পবিত্র আকাশ ...ভিনদেশী পতাকা ...আর ও কি কি যেন বলে......আমি ভাবি পতাকা টানাইলে সমস্যা কি ...অন্তত পোলা-পাইন ঘাড় উঁচু করা তো শিখবো ... ডিজিটাল বাংলাদেশ এ সব পোলা পাইনের মাথা নিচু কইরা ফেলসে ...এঁর থেকে এনালগ বাংলাদেশই ভাল ছিল ...!!
আগে পোলা পাইন ঘুড্ডি উড়াইত মাথা উঁচু কইরা , কবুতর খুজত মাথা উঁচু কইরা , রাস্তায় ঘুরত ঘাড় উঁচু কইরা , চোখ রাখতো
(মাথা উঁচু কইরা ) আম গাছ এঁর ফলন ঠিক-ঠাক আসছে কিনা কিংবা আসছে কিনা কেউ (?) বাড়ির বেলকনিতে.....
আর এখন কেমন জানি সব চলে মাথা নিচু কইরা , বাংলাদেশ ক্রিকেট টিমের মত ... গেমস, এপ্পস , ফেসবুক, গুগল এসবে ঘাড় আটকে গেসে ...... এমন কি নেশা ও করে মাথা নিচু কইরা...নাক দিয়া... এই নিচু ঘাড়কে আবার বেকায়দা ভাবে বেকাইতে শুরু করসে সেলফি শট...!! একটা ভাল সেলফির পূর্বশর্ত নাকি ৪৫ ডিগ্রিতে এঙ্গেলে বেঁকানো ঘাড় ...!!
তাই মনে করি পতাকা উড়ুক , চেংড়ারা ঘাড় একটু উচা করুক , আর " ব্রাজিল" এর পতাকা "সরাইল" এ কেন...? এই টাইপের পোস্ট ব্লক করা হোক কিছুদিনের জন্য.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



