somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

......রাস্তায় দাঁড়াইয়া খালি বেশি কথা ......!!!

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথে দেখা, মুরুব্বি মানুষ .... সালাম দিয়ে দাঁড়াইলাম ..... বলল ওয়ালাইকুম সালাম , তারপর কোন ভুমিকা ছাড়াই হটাত প্রশ্ন :

- তুমিই না মিশর আছিলা ...?

- জি, ছিলাম , এখন নাই ।

- মিশরে একজন শেখ আছে না ...অনেক বড় , অনেক পাওয়ার । কি যেন নাম ....?

- জি , উনি শাইখুল আজহার । আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ।

- হ্যা.. হ্যা.. , শাইখুল আজহার, মিশরের মধ্যে তো উনারই সব চেয়ে বেশি ক্ষমতা , প্রেসিডেন্ট থেকেও বেশি ...!! সুবহানাল্লাহ ।

- না , চাচা , এতো না, একটু কমাই দেন ।

- ঠিক আছে , প্রেসিডেন্ট এর সমান ।

- না চাচা , আরও একটু কমাই দেন ।

-ঠিক আছে , প্রধানমন্ত্রীর সমান ।

- চাচা , আরেকটু কমান ।

এবার তিনি ক্ষেপে গেলেন .... বললেন ,

- এই ছেলে !! ...সারা জীবন আমি কত মিশর ফেরত থেকে শুনলাম মিশরের কথা , আল-আযহারের কথা , শাইখুল আযহারের কথা , তিনি মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আর তুমি আইসো তারে প্রধানমন্ত্রী থেকে নিচে নামাইতে ...ঠিক কইরা কও তো তুমি মিশরে আসিলা নাকি সুদানে আসিলা ...!!!

- চাচা , মাফ কইরা দেন ।

- ঠিক আছে , আচ্ছা ফিলিস্তিনে কি অবস্থা চলতেসে এখন , দেখস ...!! মুসলমানদের কেমনে মারতেসে রমযান মাসে হারামি ইয়াহুদিরা ...!! ..সারা দুনিয়ায় নিন্দার ঝড় ... তারপরও হামলা চালাইতেসে ...!! ও ভাল কথা , তোমাদের শাইখুল আজহার ও তো নিন্দা জানাইসে । মুসলমানদের জন্য দোয়া করসে। লোকটা আসলেই ভাল মানুষ, বড় মাপের মানুষ।

- জি , নিন্দা তিনি জানাইসেন , একটু দেরি হইসে , তাতে কোন অসুবিধা নাই । বড় মানুষ , নানান ঝামেলায় ব্যস্ত থাকেন ......

- হুম...ঠিক বলসো ।

- চাচা , গাজা উপত্যকায় তো অনেক আহত মুসলমান বিনা চিকিৎসায় মরতেসে , কোন সাহায্যও ঢুকতে পারতেসে না মিশর ছাড়া আর কারো সাথে সীমান্ত না থাকায় । শাইখুল আজহারকে একটু বলেন না , মিশরের বর্ডারটা একটু খুলে দিতে , মিশরে তো উনি বিরাট ক্ষমতাধর !!

- ছোকরা , তুমি যেখানে যাইতেছিলা যাও , কাজের মধ্যে নাই, রাস্তায় দাড়াইয়া খালি বেশি কথা ......!!!







# কাল্পনিক কথাবার্তা , সিরিয়াস হওয়ার কিচ্ছু নাই ।.।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×