প্রতিবার একুশ এলে গৌরবে ভরে মন,
গর্বিত মায়ের মনকে অনুভব করি।
জানি তার দামাল ছেলেরা জন্মকে
পূর্ণ করেছে এই আন্দোলনে।
ভাষার পরিচয় না এনে দিলে
গর্ভধারিনী মায়ের ১০ টি মাস!
ডুকরে ডুকরে কেঁদে বেড়াত
তারই ভূমির পরে!
২১ তুমি!
আমাকে মা হিসেবে
স্বাধীন করেছ আমারই ভুবন জুড়ে।
আমি আজ আমার সোনা মণিকে
শেখাই কিভাবে অ আ লিখতে হয়।
যদিও!
কি করে মা! মা! বলে ডেকে উঠতে হয়
তা আমি শেখাইনি,
ওরা শিখেছে গর্ভ স্পন্দন থেকে
মায়ের প্রতি শ্রদ্ধা জানতে।
২১ তুমি!
অমর হয়েছিলে বাংলার পান্তরে
আজ ছড়িয়ে বিশ্ব চরাচরে।
দামাল ছেলেরা তোমায়
বিনিময় করেছ নিজের পারাপারে।
যদিও!
তোমাকে বিকৃত করে নরপশু আজ
মুখে বলে চলে যা খুশি আসে।
নোংরা ভাষা যে তোমার নয়
জানেনা বুঝি বা করেনা তো লাজ।
আমিও!
ছাড়বোনা হাল যতদিন পারি
যদি না চলে যাই তোমাকে ছাড়ি।
শেখাব ভাষা বাংলা আমার
কত সভ্যতা গড়ে বারবার।
তুমি আমার!
হৃদয়ের স্পন্দন বোঝ,
জানো তোমাকে ভালবাসি কত!
তোমার জন্য যে ত্যাগ রয়ে গেছে
নিজের মাঝে ধরেছি তা কত!
তানিয়া হাসান খান
সময়: রাত্রি ৯:১১মি
২০/২/১৩ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


