somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেস স্টাডি-৫

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৭ম শ্রেণীর ছাত্রী নাসরীন । লেখাপড়া শেষ করে ঘুমাতে গেল বিছানায়। ছোট ভাই আর তার বিছানা পাশাপাশি। ভাইটি ঘুমিয়ে গেছে। তার গা কেন জানি ছমছম ..করছে। এটা তাদের নতুন বাড়ি। তার বাবা কিছুদিন হলো তাদেরকে নিয়ে এই ভাড়া বাড়িতে উঠেছে। শুরু থেকেই এই বাড়ি ওর নানা কারনে পছন্দ হয়নি। এসব ভাবতে ভাবতে চোখ লেগে গেল ঘুমে। নাসরীনের ঘুম খুব গভীর। ছেলেবেলা থেকেই সে বিছানায় গেলেই গভীর ঘুমে হারিয়ে যায়। কিন্তু আজকে মাঝরাতে তার ঘুম ভেঙ্গে গেছে। তার বুকের উপর কি জেন উঠে বসছে। সে চিৎকার করছে কেউ শুনছেনা। তার ইন্দ্রিয় শক্তি কাজ করছে। সে বুঝতে পারছে কেউ একজন তার বুকে চেপে ধরেছে। কে হতে পারে? ছোট ভাই / না অন্য কেউ???হঠাৎ দৃষ্টি পরতেই সে দেখল একটি কালো রঙ্গের পশু বড় বড় দাত বের করা একটা চিৎকার করে সে জ্ঞান হারালো।
******************************
দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। ৭ম শ্রেণীর ছাত্রী নাসরীন এখন অনেক বড় হয়েছে। তার এখন সংসার জীবন হয়েছে, বাচ্চা হয়েছে তিনটা। সেই ছোট বেলার দুঃসহ স্মৃতি সে ভুলে গেছে প্রায়। সেই ঘটনার সাথে সাথে তার বাবা তাকে মসজিদের ঈমাম সাহেবকে দিয়ে দোআ পড়ে এবং তাবিজ দিয়েছিল। এরপর আর কোন দুঃস্বপ্ন সে দেখেনি ।
কিছু দিন হলো সে খুব দুর্বল অনুভব করছে। আর সংসার জীবনে খুব চিন্তিত সময় কাটছে। প্রতিদিনই আগে আগে ঘুমাতে যায় সে। ওর বর মাহফুজ সাহেব অনেক রাত অবধি বই পড়েন। আজও বরকে রেখে সে তাড়াতাড়ি ঘুমাতে গেল।
রাত প্রায় ৩:৩০মি.। নাসরীনের হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। সে হাত পা শরীর কোনটাই নাড়াতে পারছেনা। কথা বলতে পারছেনা। কিন্তু সে দেখতে পারছে এবং সব কিছু বুঝতে পারছে। এমন কি মনে মনে দোআও পড়তে পারছে। সে বুঝতে পারছে তাকে অন্য কোন কিছু নিয়ন্ত্রণ করছে। ছাদের দিকে তাকিয়ে সে অনেক বড় একটা দানব দেখতে পেল। তার দিকে তাকিয়ে আছে। নাসরীন কালেমা পড়তে পড়তে এক সময় আর পড়তে পারছেনা। দানবটি তাকে পড়তে দিচ্ছেনা। তাকে বলছে আজকে নাসিরীনকে সে নিয়ে যেতে এসেছে। নাসরীন বুঝতে পারছে মৃত্যু তাকে ডাকছে।
নাসরীনের বর হঠাৎ লক্ষ করল- নাসরীন গোঙাচ্ছে। আর চোথ বর বর করে কিছু বলার চেষ্টা করছে। মাহফুজ সাহেব তাকে ডাকছে-নাসরীন !! নাসরীন!! কথা বলতে পারছো না ? কেন ? কি হয়েছে?। নাসরীনকে সে স্বাভাবিক করতেই পারছেনা। বাড়ির সব মুরুব্বিদেরকে সে ডাকছে। সবাইকে নাসরীন কি যেন বলতে চাইছে। ছাদের দিকে তাকিয়ে নাসরীন বির বির করে সবাইকে দোআ পড়তে বলছে। অস্পষ্ট...খুবই অস্পষ্ট সে ভাষা। কিছুক্ষণ পরে সে জ্ঞান হারিয়ে ফেলল।

ভোর ৫ টা। হাসপাতালের এম্বুলেন্স আসছে। অচেতন নাসরীনকে এম্বুলেন্স তোলা হলো। ওর বাচ্চারা ঘুম ভেঙ্গে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহফুজ সাহেব ওদেরকে শাশুরীর কাছে রেখে হাসপাতালের পথে রওয়ানা হলেন। হাসপাতালে নাসরীনকে স্যালাইন দেওয়া হলো। কর্তব্যরত ইমার্জেন্সি ডা. এসে তাকে চেক-আপ করলেন।তিনি কোন অস্বাভাবিক কিছু দেখতে পান নি। সে বলল অনেক দুর্বলতা আর দুঃশ্চিন্তার কারনে সে এমন নিস্তেজ হয়ে গেছে। স্যালাইন চলবে। নিয়মিত পুষ্টিকর খাবার খাবে এবং দুশ্চিন্তা মুক্ত থাকবে। সকাল হতেই নাসরীন একটু একটু কথা বলতে শক্তি পাচ্ছে। সে প্রথমে মাহফুজ সাহেবকে অভিযোগের সূরে বলল, গত রাতে বিশাল যে সাদা দানবটা আমাকে নিতে আসছিল। মৃত্যুর জন্য ডাকছিল। আমি কালেমা পড়তে গেলাম আমাকে মারতে এলো। আমি কতবার তোমাকে সেকথা বললাম!! তুমি না শুনে আর সবার সাথে কথা বলছিলে কেন? আমার কষ্ট হচ্ছিল। আমি বললাম যে তোমরা সবাই দোআ কর। আমাকে দানবটা দোআ পড়তে দিচ্ছেনা। শুনলেনা। আমি কত কাঁদলাম।
মাহফুজ সাহেব হতভম্ব চোখে স্ত্রীকে দেখছে। কি বলছে নাসরীণ!!!

(সত্য ঘটনা অবলম্বনে)

তানিয়া হাসান খান
সময়:১:০৭ মি (দিবা)
তারিখ:৩০/৮/২০১৩ইং
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
২৯টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×