বিজয়ের গান/
চারিদিকে আজ শুধুই বিজয়ের গান,
শহীদ যোদ্ধার প্রতি জানাই অজস্র সম্মান ।
নিঃশেষে দিয়েছিলে তোমরা অমুল্য শত প্রাণ,
নিজও রক্ত বানে রেখেছিলে বাংলাদেশের মান ।
সে যেন কোন মৃত্যু নয় নতুন এক জন্ম নেয়া,
শহীদেরা কখনও মরে না তো পার হয়ে যায় খেয়া ।
ওপারে পেলে জান্নাতি নীড়, জীবন বিনিময়ে যা করেছো অর্জন,
এপারে চলছে মিথ্যাচারের নীতি আর আত্মত্যাগের বর্জন ।
করনা ক্ষমা ওদেরকে, যারা রাতারাতি হয়েছে যোদ্ধা
মিথ্যার উপর দাড়িয়ে থেকে ভুলেছে সব লজ্জা ।
গাঁজী হয়ে আছো বেঁচে, যাঁরা প্রকৃত মুক্তি যোদ্ধা
দারিদ্রতা, অপ্রাপ্তি আর ক্লেশে তাদের পূর্ণ অস্থি-মজ্জা ।
আনলে যাঁরা মাতৃভূমির লুন্ঠিত এ বিজয় একদিন,
তবুও অবহেলিত হলে শোধ হবে না তোমাদের এ ঋণ, কোনদিন ।
দেশের বিজয় দিয়েছিলে প্রভূ, তাইতো গাই বিজয়ের গান,
প্রর্থনা শুধু ক্ষমা কর তুমি, রক্ষা কর এর সম্মান ।
তানিয়া হাসান খান
১৬.১২.১১ ইং..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



