somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামপালেই বিদ্যুৎ কেন্দ্র র্নিমিত হচ্ছে।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষ। আমরা ভবিষ্যত দেখতে পাই না। অতীত দেখে ভবিষ্যতের একটা আচ হয়তো করতে পারি। রামপালে বিদ্যুৎ কেন্দ্র হবেই। পৃথিবীর কোন শক্তিই এই বিদ্যুৎ কেন্দ্র র্নিমানে বাধার সৃষ্ট্রি করতে পারবে না। গতকাল জাতীসংঘে সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় প্রধানমন্ত্রী তা জানিয়ে দিয়েছেন। তিনি এও বলেছেন যারা এর বিরোধিতা করছেন, তা তারা না বুঝেই করছেন বা এই সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তাদের কাছে ভালো ঠেকছে না বলে। নেত্রী যখন বলে দিয়েছেন এটা হবে। তখন এটা হবেই।

ফিরে যাই অতীতে। ৭২এর সংবিধানে ফিরে যাওয়া প্রায় নিশ্চিত। প্রধানমন্ত্রী বললেন না কারো ধর্মীও অনুভুতিতে আঘাত দিয়ে তিনি এই জাতীয় কোন কিছু করবেন না। তিনি জাতীকে খিচুড়ি টাইপের এই রেসিপি দিয়ে সৃষ্ট্রি করলেন আল্লামা শফি ওরফে তেতুলবাবাকে। সেই আল্লামা শফিও সেদিন প্রধানসন্ত্রীকে ধমকে বললেন স্কুল, কলেজ নিয়াই থাকেন। মাদ্রাসায় হাত দিলে ফল ভাল হবে না। গুরুজন তো কথায় কথায় দাতকপাটি ফেলে দিতেই পারেন। সেটা কখনো দোষের হয় না। দোষ হয় বামদের বামহাত পরিচালনায়। বাম হাত দিয়ে মানুষ কত কি না করে আর 'সেই হাত যদি সরকারি যন্ত্রের উপর পড়ে তখন তার অবস্থাটা কি হয় তা একটু ভাবুন।

প্রধানমন্ত্রী বলেছেন রামপালে বিদ্যুৎ কেন্দ্র হবেই। সুন্দরবনের কোন ক্ষতি হবে না সেটা নিশ্চিত হয়েই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। ক্ষতি হবে কি হবে না সেটা প্রমান সাপেক্ষ বিষয়। বিদ্যুৎ কেন্দ্র র্নিমাণ কার্যটি সমাপ্ত হলে বোঝা যাবে ফলাফল কি দাড়ায়। বাংলায় একটি প্রবাদ আছে “ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না”। প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভেবেছেন ভেবেই এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন। তবে একটা কথা হলপ করে বলা যায় লাভ বা ক্ষতি এর যে কোন একটা হবেই, তাতে কোন সন্দেহ নেই। লাভের মধ্যে লাভ হবে কর্মসস্থান বাড়বে। ঐ এলাকার উন্নতি ত্বরান্নিত হবে। ব্যাবসাবানিজ্য বেড়ে যাবে। আরো কতো কি। ক্ষতি যদি হয়ই তো কতটুকু ক্ষতি হবে। বাঘের বদলে বানরের উৎপাতটা একটু বাড়বে। বাঘ একটি জীবন সংহারকারী জীব এই প্রজাতীটি পৃখিবী থেকে যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। বান্দর আমাদের পূর্ব পুরুষ তাদের কথা না ভেবে কেনই বা আমরা শুধু শুধু বাঘের কথা ভাবতে যাব। বিদ্যুৎ উৎপাদনের পর হয়তো সুন্দরবনের নামটা পাল্টে বান্দরবন রাখা হবে তা হোক তাতেও আমাদের কোন আপত্তি নেই। নাম পরিবর্তন করাই তো আমাদের একমাত্র পেশা।

এখন শুধু অপেক্ষা করে বসে আছি বাংলাদেশের নাম কবে বাংলাস্তান করা হবে এবং সেটা কে করবেন শেখ হাসিনা না বেগম খালেদা জিয়া।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×