মাননীয়া প্রধানমন্ত্রী আপনি আজ দলিও মিটিংএ যা বললেন তা কিন্তু অনেকটা মামা বাড়ীর আবদারের মতো শোনা গেল। বিরোধীদল মানুষ খুন করছে কথাটা সত্যি হলেও আপনি কিন্তু এই একই অপবাদ থেকে রেহাই পাচ্ছেন না আপনিও সেই খুনের সমান অংশিদার। আপনার ব্যার্থতা আর বিরোধী দলের উগ্রতা দুইএ মিলেই তো সাধারন মানুষগুলি পুড়ে মরে গেল বা এখনো যাচ্ছে। আপনি এমন ভাবে কথাগুলি বললেন যেন দেশটা আপনার বাবার তালুক। বিরোধীদল নির্বাচনে আসতে চায়নি বলে মানুষ হত্যা করে র্নিবাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে কিন্তু সংবিধান সমুন্নত রাখতে আপনি নিদৃষ্ট সমযেই র্নিবাচন করে সরকার গঠন করবেন। আপনি এও বললেন যারা র্নিবাচনে এসেছে তারা সীট ভাগাভাগি করে নিয়েছে আমাদের সাথে, আপনারা শেষ পর্যন্ত এলে সেই সুযোগ দিয়ে আমরা আপনাদেরো সামিল করে নিতে পারতাম। জানেন তো বাংলায় একটি প্রবাদ আছে “ভাগের মা গঙ্গা পায় না”। আপনি পাবেন তো। আপনি এও বলেছেন প্রয়োজনে আরো কঠোর হবেন। ইতিহাস কিন্তু অন্য কথা বলে। হিংসা দিয়ে হিংশা কাটানো যায় না বরঞ্চ তা শতগুনে বেড়ে যায়। বঙ্গবন্ধু আপনার বাবা। তিনি একটি যুদ্ধ পরিচালনা করছিলেন পাকিস্তানের কারাগারে বসে। তিনি কিন্তু ফেরারী আসামীর মতো ভারতে গিয়ে দুষ্কৃতিকারী সেজে দেশ স্বাধীন করেননি। তিনি শুধু মন্ত্র পড়ে আমাদের ছেড়ে দিয়েছিলেন। আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিলাম। আপনি এই স্বধীন দেশটার কর্ণধার হয়েও একটি মন্ত্র পড়তে পারলেন না উল্টো ভয় দেখাতে শুরু করেছেন। আপনি রসিয়ে রসিয়ে এও বললেন আপনারা খুনোখুনি বন্ধ করে শান্তির পথে আসুন আমরা সরকার গঠন করলেও প্রয়োজনে আপনাদের সাথে একটি সমঝোতা করে আবার র্নিবাচন দেব। আপনি নিজেই একবার এই রেকর্ডটি সবার অলক্ষে বাজিয়ে শুনুন. সত্যিই বলছি, আপনি নিজেই তখন হাসতে হাসতে মরে যাবেন। বেগম জিয়ার কি করুন অবস্থা দেখুন তার সবকিছু নকল হওয়ায় তিনি রাগে দু:খে একটি চুলও ছিঢ়তে পারবেন না। আমরা আপনার সাজানো র্নিবাচন মানি না। বিরোধী দল হিংসার পথ ছেড়ে দিয়ে রাস্তায় নেমে এলে আমরাও তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সর্মথন জানাবো।
প্রধানমন্ত্রীর খুনশুটি এখন আর ভাল লাগছে না।।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।