খুব অদ্ভুত ব্যাপার। সাধারণ মানুষ তো বটেই , বিজ্ঞানিরা ও অবাক। এত বার নভোযান মঙ্গলে গেলে ও তাদের চোখে পড়ে নি। গত মাসের শেষ দিন টিতে সদ্য আবিষ্কৃত ফোরথ ডাইমেনসনাল স্পেস টেলিস্কোপ দিয়ে প্রথম মঙ্গলের ভুমি পর্যবেক্ষণ করা হয়। যেখানে থ্রি ডাইমেনসনাল স্পেস টেলিস্কোপ দিয়ে কিছু দেখা যায় নি, সেখানে প্রানের চলাফেরার অস্তিত্ব দেখা গেছে। অনেক চেষ্টা করে ও তাদের সাথে যোগাযোগ করা যায় নি। তাই ঝুকি থাকা সত্তেও গত সপ্তাহে মার্স-২০৭১ নভোযান টি মোতাহের সাহেবের নেতৃতে নাসার দশ জন বিজ্ঞানী নিয়ে রউয়ানা হয়েছিল, যেটি কিছুক্ষন পড়েই নামবে মার্চের ভুমিতে। সবার মনেই সঙ্কা। মার্চের প্রানিরা হিংস্র কিনা? মার্স- ২০৭১ এর দরজা খুলে গেল, সবার চোখে ফোরথ ডাইমেনসনাল গগলস।
কিন্তু যা দেখা গেল, তা দেখার জন্য কেও ই প্রস্তুত ছিলেন না।
কিছু ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং আইনেস্তাইন ।
আইনেস্তাইন বললেন, " অভিনন্দন অভিযাত্রী গণ। পৃথিবী শুধু মানব শরীরের জীবন। মৃত্যু মহাবিসসের চাহিদাহিন অনন্ত জীবন।"
কেও কিছু বুঝতে পারলেন না, সবাই অবাক।
একটা বাচ্চা মেয়ে বাবা ডাকতে ডাকতে মোতাহের সাহেবের কাছে ছুটে এলো। মোতাহের সাহেব অস্রুভেজা চোখে মেয়েটিকে জড়িয়ে ধরতে চেষ্টা করলেন, তিনি ভাবেন নি কখনও আর এভাবে দেখা হবে। কিন্তু কি আশ্চর্য! ফুট ফুটে মেয়েটাকে চোখে দেখা গেলেও তাকে স্পর্শ করা যাচ্ছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


