somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলানি নিয়ে এত লাফালাফির কি আছে? রাগ থেকে না, সিরিয়াসলি বলছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে ফেসবুকে ফেলানি নিয়ে বেশ মুখ রোচক , ভারাক্রান্ত প্রতিবাদ মুখর পরিবেশ বিরাজ করছে। দল মত নির্বিশেষে বিরাট এক আত্মায় পরিণত হচ্ছে বাঙালি জাতি। কি আনন্দ !!! কি আনন্দ !!!
ভারত এইটা একটা কাম করল!!X( সিপাহ টারে ফাসি দিবি না তো এত নাটকের কি দরকার ছিল !!! X(
কত না মজার মজার বাক্য বর্ষণে মুখরিত বাঙালি জাতি।
ভারতের দোষ টা কোথায় আমি তো সেটাই বুঝতেছি না। :-*
এই টা কোন গোছান পোস্ট না। জাস্ট দিলাম আর কি।

বাঙালি আর একবার গর্জে উঠছে, আবার কয়েক দিন ফাউ প্যাঁচাল পাইরা কিছু উধধার হোক আর না হোক, আবার পুরান মুড়ি চিবান।
আবার অপেক্ষা। কবে একটা আন্দলনের টপিক পাওয়া যায়।

ওরে ফালানির জন্য কাইন্দা অন লাইন ভাসানো মানুষ, তোদের বলি। ফালানি মরছে, তাতে ভারতের দোষ নাই। দোষ বাংলাদেশের , কারন দেশ টা এমন মানুষ নিয়া বক্ষে ধারন করে আছে, যারা দেশ টারে পতিতা বানাইছে। এই মানুষ গুলো কোন নেতা না। সাধারন মানুষ। সবাই রাজনৈতিক নেতার চোদ্দ গুষ্ঠি উদ্ধার করে- তাদের জন্নই দেশের উন্নতি হয় না। তোরা কি করছিস? নিজের দায়িত্ব ঠিক ভাবে পালন করিস? হাসিনা খালেদা নিজামির লেঞ্জা ধরে টানিস। যারা এই টানাটানি করিস, তারা বেশির ভাগ ই তো এক চোখা। একজনের পক্ষ নিয়ে সারা জীবন আর এক জনের লেঞ্জা টানিস। দুই জন দুই জনের লেঞ্জা টানলে কি কোন দিন ঐক্য আসে? দল মত নির্বিশেষে তো কাও কে সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা বলতে দেখি না। হাসিনা কি কোন দিন কোন ভাল কাজ করে নি? খালেদার কলের গান বাজাইলে তো তা চোখে পড়বে না। খালেদা কি কোন ভাল কাজ করে নি? হাসিনার কলের গান বাজাইলে তো তা চোখে পড়বে না। কার ও সমালোচনায় ভাল মন্দ দুইটাই তুলে ধরতে হয়। তারপর ভাল মন্দের পরিমান বিবেচনা করে, তার সম্পর্কে একটা সিদ্ধান্তে আসা যায়। সেইটা না করে শুধু খারাপ টা নিয়া টানাটানি, তাও আবার নিজের টা না, অন্নের টা । এটাকে কি বলা যায়, দেশ প্রেম, নিজের এক গুয়েমি নাকি অন্ধত্ব?
তার মানে এই না যে সমালোচনা করা মহা পাপ। কিন্তু তোরা তো সমালোচনা করতেই জানিস না। আমি খাটাসের কথায় মানতে হবে না, যে তোরা সমালোচনা করতে জানিস না। নিজের বিবেক কে জিজ্ঞাসা কর।
আর যারা সত্যি ই সত্য টা কে সত্য, মিথ্যা টা কে মিথ্যা বলার মানসিকতা রাখে- তারা বেশির ভাগ ই নির্ভেজাল। বিবি বাচ্চা আর নিজের লাইফ নিয়া বেস্ত আর বলে কি করার আছে। আজব দেশে আছি ।
ভারতের পন্নে জর্জরিত হয়ে ভারতের পণ্য ব্যাবহার করি। এটা কি ভারতের প্রতি আমাদের দয়া? নিজেরা বানাইতে পারি না, দামে সস্তা , মানে কিছু টা ভাল বলেই ব্যাবহার করি।
প্রস্ন সেটা না? আমরা বানাইতে পারি না কেন?
কাপড়ের শিল্পে প্রসিদ্ধতা লাভ করিয়া আনন্দে অভিভুত?
আমাদের দেশে কেন কোন গাড়ির ইন্ডাস্ট্রি নেই, টেকনোলজি বেসড বড় বড় কলকারখানা নেই, যেখানে আমরাই প্রযুক্তি বানাব?
অন্নের থেকে মেশিন কিনে কাপড় চোপড় বানাইয়া কয় দিন? আমাদের দেশে কি মেধা নেই? যারা বিসসের সাথে টেক্কা দিতে পারে? বলবি, আছে সরকারি পৃষ্ঠ পোষকতা পায় না।
আরে তুই নিজেই তো চোর। ঠিক মত ট্যাক্স দিস না। ঘুষ খাস। হয়ত পরিমানে কম দেখে ভাবিস, আমার এই সামান্য কটা টাকার জন্য দেশের আর কি হবে?
ভুলে গেছিস তোর শিক্ষা,
" বিন্দু সিন্ধু গড়ে। "
এমনিতেই বাজেট ঘাটতি, আমাদের নিজের বাপ চাচা ভাই বোন মা ভাবির ছোট ছোট দুর্নীতির জন্নে। অন্নের সাহায্যে দেশ চলে। সেই দেশ কিভাবে বদলাবে? কিভাবে ব্যাবহার করবে মেধা? এমনিতেই দেশের মাথারা খাইয়া কুল পায় না, সাধুর হাতে পড়লে ও ১০০ বছর লাগবে এই দেশ বদলাইতে। আর অন্নে সাহায্য দিলে তো সুযোগ নেবেই, মেধা গুলকে লাগায় নিজের কাজে। আর সেই মেধার হাতে গড়া পণ্য আমরা হাড় ভাঙ্গা খাটুনি দিয়ে, সামান্য কিছু এদিক সেদিক করা টাকা দিয়ে বেশি দামে কিনি। দোষ কার? এক বার ও চেষ্টা করেছি সৎ হবার, কিন্তু অন্নে অসৎ সেই দুঃখে গাজন কম গাই নি।

" নিজেদের শরীর ঘামিয়ে দাদাদের পণ্য কিনি, আর দাদারা শরীর গহনা, পোশাকে ভরিয়ে এ সি তে গা জুড়ায়।
ঘামের গন্ধ ভরা বাঙ্গালিরে দাদারা অবজ্ঞা করবে এটাই তো স্বাভাবিক। একে তো নিজের উন্নতি নাই, বাধ্য হয়েই দাদাদের উন্নতির কারন হয়ে গেছি। কিন্তু এই বাধ্য বাধকতায় কি আমাদের দায় নেই? এ তো আমাদের ই সৃষ্টি।

সালার কইতে ও খারাপ লাগে,
" আমরা আমাদের দেশ কে এমনি এক পতিতা বানিয়েছি যে অন্নেরা এসে মনরঞ্জন করে যায়, আবার ভাড়া ও নেয়। "

বেশির ভাগ মানুষ ই কয়েক দিন কাইন্দা সব ভুলে যাবে, দাদাদের কে বুক ভরা ঘৃণা করতে করতে দাদাদের পন্নেই জীবন সাজাবে, আমাদের দেশের করুন পরিস্থিতির জন্য নেতাদের গালাগালি করতে থাকবে, আর নিজের শুদ্ধির কথা মনে ও আনবে না, নিজের দায়িত্ব নিয়ে থাকবে আগের মতই বেকা তেরা ভাবে।
এই সব মানুষ দের কান্না কাটি তে থু থু দেই।
কান্না কাটি প্রতিবাদ করার অধিকার শুধু তাদের আছে, যারা নিজেদের দায়িত্তে অবহেলা করে না। নিজেকেই প্রশ্ন কর, তুই কোন দলে?
হয়ত কেও বলতে পারে, ফেলানি আমার কেউ না তাই এমন কথা মুখ দিয়ে বের হচ্ছে, নিজের কেও হলে বুঝতি। আমার কেও যদি আল্লাহ না করুক, এভাবে মরে কষ্ট পাব। তবু ও তোদের শোকের মিছিলে যাব না।

শেষে একটা কথা বলতে চাই, এই পোস্ট কাও কে কষ্ট দেয়ার জন্য না। নিজের দৃষ্টি ভঙ্গি টা তুলে ধরার জন্য। যখন সব বাঙালি এক হয়ে কোন কিছুর প্রতিবাদ করে, অন্তর টা তে কেমন লাগে টা আমি নিজে জানি শুধু? কিন্তু কিছু দিন পর সব কেন ভেঙ্গে যায়? হয়ে যায় আগের মত। তবু ও কেন পরিবর্তন হয় না। এত দেশ প্রেম যে বাঙ্গালির মনে, এত মেধা যে বাঙ্গালির মাঝে- ছোট ছোট ভুলে তারা স্বপ্নের বাংলাদেশ কে প্রথিস্থা করতে পারবে না- টা মেনে নিতে পারি না। ফেলানির রায় নিয়ে আন্দোলন হবে- হোক। ফল কি হবে জানি না। শুধু একটু ভাবুন নিজের পরিবর্তনের জন্য। যেহেতু ভারতের হাতেই আমরা বেশি বন্দি, চেষ্টা করুন যত টুকু সম্ভব ভারতীয় পণ্য বর্জনের। এক বারে টা সম্ভব নয়। আমি নিজেই পারব না, আমার মা বোন কে ভারতীয় সিরিয়াল দেখা থেকে সম্পূর্ণ বিরত রাখতে। কিন্তু কমাতে হয়ত পারব।
এ ব্যাপারে ব্লগার আভারগ্রিন নাহিদ ভাই এর একটি পোস্ট অনেক ভাল লাগছে।
ইচ্ছে হলে দেখতে পারেন

আর একটা কথা বলব কি বলব না, ঠিক করতে পারছিলাম না। ভাবলাম বলেই ফেলি। আমি নিজে যেহেতু এত প্যাঁচাল পারলাম, প্রস্ন আসতেই পারে, আমি কি করেছি?
গত রাতেই সিদ্ধান্ত নিয়েছি, এয়ারটেল আর ব্যাবহার করব না। হয়ত ২০০ টাকার একটা সিম লাগবে, আর ৩০০ নাম্বারে মেসেজ করতে ৩০০ টাকা লাগবে। তবু ও যাত্রা টা অন্তত শুরু করি।
বাহ বা পাওয়ার জন্য কথা টা বলি নি। নিন্দুকেরা যা খুশি বলতে পারে। নিজের পরিবর্তনের চেষ্টায় এক সাধারন বাঙালি।

( পোস্টে তুই সম্বোধনের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। )

সায়ানের একটা গান পোস্টে এড করে শেষ করলাম।
কাও কে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী। যাদের মনে অসততা নেই, তারা কষ্ট পাবে না জানি। তবু ও সবার কাছে ক্ষমা প্রার্থী।

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫
৩২টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×