somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই আমেরিকায়- এক দুঃখী পরবাসীর গোপন জীবন খাতা। এ খাতার নাম দিয়েছি চাট্টাহোচি থেকে সুরমা (দুই)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারাক ওবামার বেড়ে ওঠা শহর ইলিনয়ের শিকাগোতেই শুরু হয়েছিলো শ্রমিকের অধিকার আদায়ের সূচনা। এই মহান দিনকে স্মরণ করে পৃথিবীর সবদেশেই পহেলা মে 'তে বিশ্ব শ্রম দিবস বা মহান মে দিবস পালন করা হলেও ঠিক এ দিনটি আমেরিকায় পালন করা হয়না।

আমেরিকায় পালন করা হয়- সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার, লেবার ডে হলিডে। যাতে একসাথে শনি, রবি, সোম এই তিনদিন সবাই ছুটি কাটাতে পারে।

এ্যন্থনি আমার আমেরিকান বন্ধু । ওর ভেকেশান হোমে যাবো যাবো বলেও যাওয়া হইনি। এবার চিন্তা করলাম যাই, এই তিনদিন ওর ওখান থেকেই ঘুরে আসি। এ্যন্থনির বিশাল সাম্রাজ্য দেখে আমার চোখ ছানাবড়া। আমি জানতাম ও ধনী। কিন্তু এতো ধনী সেটা কল্পনাও করিনি।

বাড়ির পিছনেই বিশাল লেক। নিজস্ব জেটিতে নানারকমের জেটস্কি, স্পীডবোট বাঁধা। রয়েছে সুবিশাল গলফ মাঠ। ১টি সিক্স সীটার প্লেন। হারলি ডেবিডসন মোটর সাইকেল ইত্যাদি।

ওকে জিগ্গাসা করলাম, এসকল সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া কিনা?
একটু হাসলো। তারপর বললো, না । সব নিজ থেকেই করেছে।

বললাম, কীভাবে?

ওর বাড়ির ২য় তলা থেকে কাঠের সিঁড়ি একেবারে লেকের জেটি পর্যন্ত । জেটির ওপর বসার জন্য চমৎকার করে চেয়ার পাতা। আর এতো সুন্দর করে চতুর্দিকে নেট দিয়ে ঢেকে রাখা , যেন রাতে কোনো পোকা মাকড়, বিশেষ করে মশা ঢুকতে না পারে। নেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওপরে চমৎকার আকাশ। এমনি এক শান্ত, স্নিগ্ধ, মনোরম, আয়েশী পরিবেশে আমি বসে বসে ওর জীবনের গল্প শুনছি।

বললো, প্রথম জীবনে একটা বডিশপে কাজ করতো। কয়েকবছর পর নিজেই একটা বডিশপ তৈরী করে ৬০ হাজার ডলারে। ব্যবসা খুবই ভালো হয়। এক বছর পর এই বডিশপটি বিক্রি করে দেয় ২১৫ হাজার ডলার দিয়ে। এরপর থেকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি। বর্তমানে প্রায় ৪০০ মতো রেন্টাল প্রপার্টি আছে, ডে কেয়ার সেন্টার আছে অনেকগুলো। মোবাইল হোম আছে প্রায় ৭৫ টি ।

মংগলবার সকালে আমার কাজ। তাই রাতের খাবার শেষ করেই আমি ওর কাছে থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। প্রায় আড়াইঘন্টা মতো গাড়ী চালাতে হবে। মনে করলাম পাশের গ্যাস স্টেশান থেকে ট্যাংক ভর্তি করেই গ্যাস নিয়ে নেই।

রেডলাইটে ইন্টারসেকশানে দাঁড়িয়ে আছি। দেখি, সাদা একটা লোক সাহায্য চাইছে। হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার। হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার।

এসব লোকেরা হলো প্রচন্ড অলস।কাজ করেনা। সরকার থেকে সোসাল সিকিউরিটির টাকা পায়।আরো পায় ফুড স্টাম্প। কিন্তু তারপরও এরকম ভিক্ষা করে। আর ভিক্ষার টাকা দিয়ে মাদক সেবন করে।

একবার চিন্তা করলাম ১ ডলার দিবো কিনা। আবার চিন্তা করলাম, না । দিয়েতো কোনো লাভ নাই।

আমি গ্যাস স্টেশনে পাম্পের পাশে গাড়ী পার্ক করলাম। দেখি সেই সাদা লোকটি টলতে টলতে দুলতে দুলতে আসছে।
বললো, ম্যান গিভ মি চাম চেন্জ।
এবার কেন যেন একটু মায়া হলো। বললাম, চলো দোকানের ভিতরে যাই। তোমাকে খাবার কিনে দেই।

গ্যাস স্টেশানের ভিতর ছোট একটি স্যান্ডুউইচ শপ। আমি খাবার কিনে এক টেবিলে বসলাম। লোকটি বসলো টেবিলের অন্য পাশে। শরীর থেকে ভোটকা দুর্গন্ধ আসছে।

এমন সময় টেলিফোন বেজে ওঠলো। দেখি এন্থনি ফোন করেছে। বললো-
তুমি তোমার হ্যাট ফেলে গিয়েছো।
আমি চিন্তা করলাম। আমিতো হ্যাট ব্যবহার করিনা। তারপর খেয়াল হলো, না হ্যাটটা তো আমাকে এন্থনি গিফট করেছে। এন্থনির বাসা এখান থেকে বেশী দূর না। বড়জোড় সাত আট মিনিট হবে। কিন্তু আবার ওর বাসায় যেতেও ইচ্ছে করছে না।

এন্থনি কি বুঝলো জানিনা। বললো- তুমি কি অনেক দূর চলে গেছো।
আমি বললাম, না। বেশি দূর না। এই তোমাদের পাশেই ম্যারাথন গ্যাস স্টেশানেই আছি।

ও বললো। তুমি তাহলে ওখানেই অপেক্ষা করো আমি আসছি। অল্পক্ষণ পরেই এন্থনি গ্যাস স্টেশানের ভিতরে আসলো। এন্থনিকে দেখেই সাদা লোকটি বললো-
হুয়াট দ্য হেল দিস মা...ফা. ডুয়িং হিয়ার? বুঝলাম। একে খাবার খেতে দিয়েই সমস্যা হয়েছে। ১ ডলার দিয়ে বিদায় করাই ভালো ছিলো।তারপর কৌতুহলও হলো। ভীষন কৌতূহল। এন্থনি আর আমি বাইরে বের হয়ে আসলাম। জিগ্গাসা করলাম , ভিতরের ঐ বাম লোকটিকে চিনে কিনা?

কিন্তু এন্থনি যা বললো- এমন আশ্চর্য্য জিনিস আমি জীবনেও শুনি নাই। এতো হতবাক আমি কোনোদিনও হইনাই। মূলতঃ এন্থনীর জবাব শুনেই আমার এই প্রথম ইচ্ছে হলো - আমেরিকার জীবন কাহিনীর এসব অসম্ভব জিনিস নিয়েইতো একটা সিরিজ লিখা যায়।

এন্থনি বললো- ও আমার ভাই। প্রচন্ড মাদকাসক্ত। চিকিৎসা করিয়েছি কাজ হয়নি, ড্রাগ রিহ্যাব সেন্টারে দিয়েছি, কাজ হয়নি। বাসায় রাখার চেষ্টা করেছি তাও কাজ হয়নি। এখন নিজের ইচ্ছেমতো রোদে পুড়ে, জলে ভিজে। হিপ্পি আর বোহেমিয়ান হয়ে আমেরিকার শহরে শহরে পথে পথে ঘুরে বেড়ায়। আর এতেই ও আনন্দ পায়। এন্থনীর কন্ঠে একটা দীর্ঘশ্বাস দেখতে পেলাম। একসময় আমি বিদায় নিয়ে নিজের ঘরে ফিরার পথ ধরি।

কিছুক্ষণ আগে এন্থনী ফোন করেছে। বললো শেম্বলী এয়ারপোর্টে আছে। ও আর ওর বউ নিউইয়র্কে যাচ্ছে। আমার কাজ কখন শেষ হবে? দেখা করতে পারবো কিনা?

চিন্তা করলাম, বিধাতার কি খেলা। সুখ আর দুঃখ কত সমান্তরাল অবস্থান করে। একভাই যখন নিজস্ব প্লেনে নিউইয়র্কের পথে ঝকঝকে নীলাকাশে ওড়ছে, আরেকভাই হয়তোবা তখন শহরের কোনো রাস্তায় ভিক্ষা চাইছে- হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার প্লিজ, হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার।

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪
৩৩টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×