somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুপবতি ফুলকুমারীর বুদ্ধিগাঁথা

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎস্বর্গ-যিনি রেল লাইন ধরে মনের আনন্দে হাঁটেন। হাঁটতে হাঁটতে কোথাও কোনো পুকুর দেখলে শিশুর মতো সরলতায় পানিতে ঝাঁপিয়ে পড়েন। মাঝে মাঝে রাস্তার উপর শুয়ে থাকেন।কখনো কোনো বৃদ্ধার সাথে বসে চা পান করেন। আবার কখনোবা দূরন্ত ছেলেদের সাথে কাঁদামাটিতে মাছ ধরেন। উনার সাথে আমিও রেললাইন ধরে হাঁটতে থাকি-তবে বাস্তবে সে সৌভাগ্য হয়নি আমার, আমি কল্পনাকেই সাথী করে নেই। কী আরামদায়ক স্বাস্থ্যকর আপনার এই পথচলা! প্রিয় সাদা মনের মানুষ।


(ভুলিয়া গিয়াছি শ্লোক সব, গিয়াছি ভুলিয়া কালিদাস,
ডাইনিও গিয়াছি ভুলিয়া, ভুলিয়াছি ঠাকুম্মার ঝুলি,
নাগরিক এই ব্যস্ত সময় থাকি হারাইয়া চলো,
অতীত খুঁইড়া আইজ একটু বুদ্ধি বু্দ্ধি খেলি। )

অচিনপুর গ্রামের সুন্দরী কইন্যা ফুলকুমারি নাম,
তাহার কৃষক পিতার দুঃখের কথা করিবো বয়ান

দরিদ্র পিতা তিনি যাহার না আছে সম্বল
রুজি রোজগার নাহি তাহার ভাঙে মনোবল। ...

দিনে দিনে বাড়িতেছে দেনা শুধিতে নাহি পারে
মহাজনের ৃণের বোঝা শুধু বাড়িতেছে ধীরে ধীরে ।

২০০০ টাকার দেনা ৫২২২ টাকা হয়
কিস্তি কিস্তি পরিশোধেও আরো কিছু রয়

সংখ্যার দিকে খেয়াল রাখুন এখানেই ঘটনা,
আসল খেলা খেলিতে হইবে শুনুন বর্ণণা

বজরা নৌকায় বসিয়া মহাজন কৃষকেরে ডাকে,
মহাজনের কথা অমান্য করিবার সাধ্য কেবা রাখে।

ফুলকুমারীরে লইয়া কৃষক মহাজনের নৌকায় আসে
নদীর ওপরে বজরা নৌকা ধীরে ধীরে ভাসে।

মহাজন রাগিয়া বলে ওরে সলিমউদ্দীন
সত্যি করিয়া বলো দেখি শোধিবে কবে ৃণ ।

টাকা যদি দিবার নাহি পারো তবে কথা কিন্তু ঠিক
ফুলকুমারীর সহিত হইবে বিয়া আগামি পহেলা তারিখ।

তবে একটা উপায় আছে,যদি মানিতে পারো
ফুলকুমারীরে লইয়া খেলাটা হইবে তাহারে রাজী করো।

আশে পাশে গুনীজন যত বজরাতে রহিয়াছে বসিয়া,
কী খেলা পাতিছে মহাজন সকলে দেখিতেছে চাহিয়া ।

মহাজন হাঁক দিয়া কয় এই যে টাকার থলে,
ইহার ভিতর রাখিবো আমি দুইটা পাথর কৌশলে।

সাদা পাথর আর কালো পাথর রাখিবো ব্যাগের ভিতর,
ফুলকুমারী শুরু করিবে খেলা না করিবে ডর।

চোখ তাহার কালো কাপড় দিয়া বাঁধা রহিবে,
কালো ব্যাগের ভিতর হইতে সে একটা পাথর লইবে।

যদি তোলে কালো পাথর তবে সত্যি বলিতেছি,
টাকা সব হইবে মাপ তোমাদের ওয়াদা করিতেছি।

আর যদি সাদা পাথর কইন্যায় নেয় তুলিয়া,
ফুলকুমারীর সহিত মোর শাদি হইবে দিলাম জানাইয়া।

কিন্তু যদি পাথর তুলিতে কইন্যা অস্বীকার করে,
তোমারে নদীতে ভাসাইবো, সাধ্য কাহার রুখে আমারে?

এই বলিয়া মহাজনে কেউ যেন দেখিতে না পারে,
দুটিই সাদা পাথর রাখিয়া দিলো ব্যাগের ভিতরে।

ফুলকুমারির চোখে তাহা শুধু ফাঁকি না দিলো,
কি করিবে কইন্যা এখন ভাবিতে লাগিলো।

উপস্থিত মজলিশ এবার নিজ বুদ্ধিতে বুঝিয়া লন,
ফুলকুমারী বাঁচিবে কেমনে এতো বিপদের লক্ষণ।

গ্যানি, গুনি, সকল মানুষ এ খেলাতে মজিয়াছে,
দরিদ্র কৃষক পিতা আর ফুলকুমারির ভয়ে কাঁদিতেছে।

গ্যানি, গুনিরা সকলে বুঝিয়াছে ইহা মহাজনের চাল,
কেহ কিছু কহিতে নাহি পারে সবাই যে টাকার কাঙাল।

মহাজনে টাকা দিয়া সবাইরে করাইয়াছে বশ
ফুলকুমারীর সাথে হইবে মিলন আনন্দের পরশ।

চিন্তা করুন মজলিশ এবার বাঁচিবার কি উপায়,
এযে বড় মহাবিপদ বাঁচা হইলো ভীষণ দায়।

আগে কিছু সংখ্যা বলিয়াছিলাম মনে কি আছে?
মনে না থাকিলেও সমস্যা নাই,সংখ্যাগুলো মিছে।

ফুলকুমারীর চোখ কালো কাপড় দিয়া বাঁধা
কাঁদিতে কাঁদিতে কইন্যা হইয়াছে আধা।

হাত দিয়া লইলো তুলিয়া কইন্যা একটি পাথর,
দুহাতে ধরিয়া রাখিলো তাহা মুঠোর ভিতর।

তারপর সে পাথরখানি জলেতে ছুড়িলো,
কেহ কিছু বুঝিবার আগে পাথর নদীতে ডুবিলো।

উপস্থিত মহাজন, গ্যানি , গুনি কিছুই বুঝিতে পারেনা,
কী হয় , কী হয় ভাবিয়া সবার মনে বাড়িলো যাতনা।

ফুলকুমারী চোখের বাঁধন খুলিয়া মজলিশে কয়,
একটা পাথর জলেতে ডুবিয়াছে দেখিয়াছেন নিশ্চয়।

এখন ব্যাগের ভিতর শুধু আর একটা পাথর আছে,
যদি তা সাদা হয় তবে কালো পাথর জলেতে ডুবিয়াছে।

এক্ষেত্রে আমার পিতার সব ৃণ শোধ হইয়া যাইবে,
আগে করা ওয়াদা মহাজন মানিয়া লইবে ।

আর যদি ব্যাগে থাকা পাথরটি হয় কালো, গুনিজন
তবে আমি মানিয়া লইবো আমার বিধিরও লিখন।

যুগে যুগে গুনী কইন্যা পিতার ইজ্জত বাড়াইয়াছে,
এমন কইন্যার কথা যে কিতাবে লিখিয়াছে।

অধম আরিফ বলে শুনেন পূণ্যবান
পূণ্যবতী মেয়ের বুদ্ধির তারিফ আজ করিলাম বয়ান।

কৃতগ্গতা- সাজিদ উল হক আবির।

২০১৪ সালে চলচ্চিত্রের জন্য লিখা। বিস্তারিত পরে জানানো হবে।

এই ঈদে দুটি নাটক প্রচার করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।

আপনাদের শুভকামনা আর দোয়া কামনা করছি।
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×