somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প -স্মারক ডাকটিকেট। (খুবই সেনসেটিভ গল্প। অনেকেই সহ্য নাও করতে পারেন)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আরেকবার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজা এখন খুবই আমোদিত।
অভিনন্দন,শুভেচ্ছাবাণীতে রাজপ্রাসাদ মুখরিত। কেউ কেউ বললেন, এটা আর রাজপ্রাসাদ না। আপনাকে আর রাজা হিসাবে মানায় না।

রাজা চোখ বড় করে তাকালেন, মনে মনে বলেন। বেকুব চাটুকার, গর্দভ গোবর্ধন মোসাহেবের দল বলে কি?

আপনি হলেন শাহানশাহ, আপনি হলেন বাদশাহ। রাজা অতি তুচ্ছ জিনিস। আপনি হলেন রাজাদের রাজা।

একথা শুনে রাজা খুবই উৎফুল্ল। চারিদিকে হর্ষধ্বনি শুনা যাচ্ছে।

বাদশাহর অভিষেকের এ দিনকে স্মরণীয় করে রাখতে শুরু হয়েছে নানান আয়োজন, নানান পরিকল্পনা। টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা , পত্রিকায় প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র।

কবি , সাহিত্যিক , বুদ্ধিজীবীরা তেলের শিশি নিয়ে বসে গেছেন। বিখ্যাত সম্পাদকরা রাতজেগে সম্পাদকীয় তৈরি করছেন। ফটোগ্রাফাররা বাদশাহ, শাহানশাহের সবচেয়ে সুন্দরতম ছবি তুলতে ব্যস্ত। চিত্রকরেরা তুলি নিয়ে ছবি আঁকছেন।

বাদশাহ নামদারের সবচেয়ে খাসচাটুকারদের এসবেও মন ভরছে না। নতুন কিছু করতে হবে। পুরো দেশবাসীকেই এ আয়োজনের সাথে সম্পৃক্ত করতে হবে। ছোট শিশু, কিশোরদের মনে বাদশাহ নামদারের ছবি এঁকে দিতে হবে। বইয়ের পাতায়, ইতিহাসের পাতায় বাদশাহকে অমর করে রাখতে হবে।



বাদশাহর খাস চাটুকারের সারারাতভর ঘুম নেই , ঘুম নেই। কী করা যায় , কী করা যায়।

অবশেষে গভীররাতে চাটুকার মহাশয় লাফ দিয়ে ঘুম থেকে ওঠলেন। পেয়েছি, পেয়েছি, পেয়েছি। চাটুকার প্রভাতের অপেক্ষায়। কখন ভোর হবে। কখন বাদশাহ'র দরবারে গিয়ে কথাটি বলবেন।

চাটুকার গাইতে লাগলেন,
আজি এ প্রভাতে রবি'র কর, কেমন পসিলো প্রাণের পর।
কেমন পসিলো গুহার আঁধারে , না জানি কীসের গান,
জানিনা কেনরো এতোদিন পরে জাগিয়া ওঠিলো প্রাণ।

বাদশাহ নামদারকে কুর্ণিশ করে , চাটুকার প্রবেশ করলেন।
বললেন-বাদশা। এ গ্রাম বাংলার মানুষ আপনাকে বড় ভালোবাসে। আপনি মহান , আপনার কোনো তুলনা নাই।

তা কি করতে হবে, বলো। ওতো ন্যাকামি করোনা।

সারা বাংলার মানুষকে একটা আয়োজনে একত্রিত করবো। সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সবাই আপনাকে নিয়েই মুখরিত হবে।

আসল কাজটা কি সেটা বলো। লেজ হাতে নিয়েই দেখি বসে আছো গোবর্ধন।
লেজটা ছেড়ে দিয়ে এবার কাজের কথা বলো।

কথা হলো, দেশের বিখ্যাত চিত্রকর আপনার ছবি আঁকবে। সেই ছবি দিয়ে আপনার অভিষেকের স্মারক ডাকটিকিট প্রকাশিত হবে। সেই ডাক টিকিট দেশের প্রতিটি স্কুল কলেজ , বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পৌঁছে দেয়া হবে।
এরপর সবাই মনের মাধুরি মিশিয়ে আপনাকে শুভেচ্ছা জানাবে। আপনার ভিশন, আপনার উন্নয়ন, দেশের মানুষের প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা, দরদ এসব সবাই চিঠিতে লিখবে। তারপর সবাই খামে ভরে সেই স্মারক ডাক টিকিট লাগিয়ে "শুভেচ্ছা মণ্ত্রণালয়ে"র ঠিকানায় ডাকবাক্সে ছাড়বে।


বাদশা দারুন পুলকিত। বাহঃ এইতো চাই। তুমি আমরণ আমার শুভেচ্ছা মন্ত্রণালয়ের প্রধান।

পরের দু সপ্তাহ বাদশাহনামদারের ছবিযুক্ত স্মারক ডাকটিকিট প্রকাশিত হলো। তারপর ট্রাকে করে,প্লেন করে, লন্চে করে, নৌকায় করে, জাহাজে করে, ভ্যানে করে, ঠেলাগাড়ীতে করে, রিকসা করে তা পোঁছে দেয়া হলো সব প্রতিষ্ঠানে। দেশের প্রতিটি শিক্ষার্থীর হাতে বাদশানামদারের ছবি যুক্ত ডাকটিকেট।

এবার প্রশংসাসূচক চিঠি লিখার আয়োজন। লিখা চলছেই। এক সপ্তাহের ভিতর সব চিঠি লিখা সম্পন্ন হলো।


বাদশা পুলকিত। রাজন্যবর্গ আনন্দিত। স্পেশাল ডাকে করে চিঠি আসবে। সেই চিঠি খোলা হবে । তারপর পড়া হবে।
প্রথম খামটি বাদশাহ নিজ হাতেই খুলবেন। নিজেই পড়বেন।
দেশের গুনীজনেরা এ মহত আয়োজনে সম্পৃক্ত হয়েছেন। সবাই অধীর আগ্রহে বসে আছেন। কখন চিঠি আসবে। কখন বাদশাহ নিজে হাতে প্রথম খামটি খুলবেন।


কিন্তু প্রথম দিন গেলো কোনো চিঠি এলোনা। ২য় দিন গেলো। না তাও না।
এর পরেরদিন গেলো। না তাও না। কোনো চিঠি আসেনা। চিঠি আসেনা।



ডাক বিভাগের প্রধানকে জরুরি তলব করা হলো।

ডাকবিভাগের প্রধান বললেন,কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ীতো বাদশাহ নামদারের ছবি সম্বলিত স্মারক ডাক টিকেট ছাড়া অন্য সব ডাকটিকেটতো আগেই ওঠিয়ে নেয়া হয়েছে।

বাদশাহর, পাইক, পেয়াদা, সৈন্য, সামন্ত সবাই ছুটে গেলো শহরে, নগরে,
গ্রামে, গন্জে। সরেজমিনে দেখা হবে ঘটনা কি?

দেখলো দলে দলে শিক্ষার্থীরা ডাকটিকিট খামে লাগাবার চেষ্টা করছে। কিন্তু একটা ডাকটিকিটও খামের ওপর আটকাচ্ছে না।

সৈন্য,সামন্তরা, পর্যবেক্ষক দলেরা চিন্তা করলো, তবে কি ডাকটিকিটের উল্টোপাশে ঠিকমতো আটা লাগানো হয়নি। তারপর একটা ডাকটিকিট নিয়ে দেখলো, না ঠিকইতো আছে। একপাশে বাদশাহ নামদারের হাস্যোজ্জ্বল ছবি , আর অন্য পাশে ভালো করেই আঠা লাগানো আছে।

তাহলে ঘটনাটা আসলে ঘটছে টা কি?
এবার পর্যবেক্ষকের দল খেয়াল করে দেখলেন, শিক্ষার্থী সবাই আঠাযুক্ত ডাকটিকেটের ওপর থু থু না লাগিয়ে , বাদশাহ'র ছবির উপরই তীব্র ঘৃণা নিয়ে থু থু ছিটাচ্ছে।

চিরস্থায়ী ক্ষমতায় ঠিকে থাকার হে বাদশানামদার আর মানুষপুড়িয়ে ক্ষমতায় যাওয়ার হে বাদশানামদার আপনাদের হাস্যোজ্জ্বল ছবির ওপর এই পোড়খাওয়া মানুষ এভাবেই থুথু ছিটিয়ে যাবে। মানুষের হৃদয়ে বাঁচতে চান, এই গণহত্যা বন্ধ করুন, এখনই। এ মুহুর্তেই । নাহয় আরো ভয়ঙকর কিছু অপেক্ষা করছে।

আর আর। রিভ্যুলশন রাইজিং।






সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
৪১টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×