![]()
আরিফ মাহমুদ: আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সাথে করমর্দনরত স্মিথহাস্যের এই লোকটিকে চিনতে পারছেন? ইনি হলেন উইম্বলডন টেনিসের সেই বিখ্যাত লিজেন্ড Arthur Ashe। একটানা তিনবার গ্র্যান্ডস্ল্যাম টাইটেল জিতে তিনি আমেরিকার সবচেয়ে সেরা টেনিস খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান। তবে তিনি শুধু টেনিস খেলেই যে লিজেন্ড হয়েছেন তা না। মরণশয্যায় একেবারে মৃত্যুর প্রাক্কালে শুধুমাত্র ১টি বাক্য বলেই তিনি ঐশ্বরিক দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছেলেন। কী সেই অমরবাণী?
হার্ট বাইপাস সার্জারীর সময় ব্লাডট্রান্সফিউশনে উনার দেহে জীবনবিনাশী HIV'র সংক্রমণ ঘটে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা আর্থারের মৃত্যুশয্যায় থাকার খবর শুনার পর কোটি মানুষের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। হাজারো মানুষ ভেঙ্গে পড়েন কান্নায়।
সাংবাদিকরা নিউইয়র্ক হসপিটালে জড়ো হতে থাকেন। জনৈক সাংবাদিক প্রশ্ন করেন- ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এরকম দুর্ঘটনা খুব কম মানুষেরই ঘটে। তার উপর একেবারে HIV আক্রান্ত। হয়তোবা মিলিয়নে ১ জন। স্রষ্টা কেনইবা আপনাকেই এরকম এক কঠিন রোগ দিয়ে একেবারে মৃত্যশয্যাশায়ী করলেন? এতে স্রষ্টার প্রতি আপনার কোনো আক্ষেপ আছে কিনা?
আর্থার সাংবাদিকের প্রশ্ন শুনে বিছানা থেকে খুব কষ্ট করে ওঠে বসলেন। এরপর সেই চিরচেনা স্মিথহাস্যে বললেন-
পুরো পৃথিবীতে প্রায় ৫০ মিলিয়ন শিশু কিশোর টেনিস খেলা শুরু করে। তাদের মাঝে মাত্র ১ মিলিয়ন খেলাটা শিখে। এই ১ মিলিয়নে শুধুমাত্র ৫০ হাজার প্রফেশনাল টেনিস খেলার যোগ্যতা পায়। মাত্র ২০ হাজার বিভিন্ন ক্লাবে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিয়ে কেবলি ৫০০০ খেলোয়াড় গ্রাণ্ড স্ল্যাম খেলে। সেখান থেকে শুধু ৫০ জন পৃথিবীর সবচেয়ে সম্মানজনক টেনিস প্রতিযোগিতা উইম্বলডনে পৌঁছায়। সেই ৫০ জনের মধ্যে মাত্র ৪ জন সেমিফাইনাল খেলে, ২ জন ফাইনালে যায়। আর ১ জন চ্যাম্পিয়ন হয়ে সেই স্বপ্নের গৌরবের মুকুট মাথায় নেয়। মিলিয়ন টেনিস প্লেয়ারদের মাঝে আমি পরপর তিনবার এই সম্মানজনক মুকুটের মালিক হয়েছি। তখনতো আমি বলিনি- হে স্রষ্টা, এতো মিলিয়ন প্লেয়ারদের মাঝে কেন আমাকেই চ্যাম্পিয়ান বানালে? তাই আজ কেন আমি স্রষ্টাকে বলবো- এতো মিলিয়ন মানুষের মাঝে কেন আমাকেই তুমি এই রোগে আক্রান্ত করলে? তখন চ্যাম্পিয়ন হয়ে যেমন বলিনি, আজ মৃত্যুশয্যায়ও স্রষ্টাকে জিজ্ঞাসার কোনো কিছু নেই। সেই দিনের সেই বিজয় মুকুট যেমন ছিলো গৌরবের, আজকের এই মৃত্যুও সেরকম সুন্দর। তাই আমার নেই কোনো অভিযোগ, আমার নেই কোনো আক্ষেপ।
লেখক: আরিফ মাহমুদ (ছোটগল্পকার), আটলান্টা।
স্রষ্টার প্রতি অবিচল আস্থায় মৃত্যুও কত সুন্দর হতে পারে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



