somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমিনিটের গল্প- গরুর মগজ।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো হলরুমে উৎসুক শ্রোতার পীনপতন নীরবতা। অবসরপ্রাপ্ত বিখ্যাত শল্যচিকিৎসক আজ তার কী এমন গোপন কীর্তির কথা বলবেন।

তিনি ধীরপায়ে মন্চে এসে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলেন।

রোগী তখন অপারেশন বেডে।দেখি মাথার ভিতর মগজ বলতে কিছুই নাই। বসে চিন্তা করছি কি করা যায়। একটু ফ্রেশ হওয়ার জন্য নীচে নেমে পত্রিকার পাতায় চোখ আটকে গেলো।
আমেরিকার বিখ্যাত এক শল্য চিকিৎসকের সাফল্যের কথা। বিকলাঙগ হিসাবে জন্ম নেয়া এক শিশু উনার চিকিৎসায় কিভাবে পরবর্তীতে অলিম্পিক চ্যাম্পিয়ন হলো। পড়ছি আর ভাবছি।আহা! আমাদের দেশেও কি এরকম গুনী,মেধাবী কোনো চিকিৎসক নেই।

কাজের ছেলেকে গিন্নী বলেছিলো-কিছু তাজা গরুর মগজ নিয়ে যেতে। অনেকদিন মগজ বোনা খাওয়া হয়নি।আর ফিরার সময় আমাকে রাতের খাবার হসপিটালে পৌঁছে দিতে। কাজের ছেলে ওপরে এসে দেখে আমি নাই। আমার খুঁজে অপারেশন রুমে আসলো। ঠিক সেই সময় ব্ল্যাকআউট। বেচারা তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে খাবার আর গরুর মগজ অপারেশন টেবিলের পাশে রেখেই চলে গেলো।

এমন সময় বিদ্যুৎ এলে ওপর থেকে নতুন যোগদেয়া জুনিয়র ডাক্তার ফোন করে বললো-স্যার, আপনি কি ওপরে আসবেন। নাকি বাকি কাজটুকু আমিই শেষ করবো।

চিন্তা করলাম, আর ওপরে গিয়ে লাভ কি? নীচে যখন নেমেছি আজ তখন বাসায়ই চলে যাই। বললাম, হ্যাঁ। তুমিই করে ফেলো।

কয়েকসপ্তাহ পর দেখি রোগী পুরোপুরি সুস্হ। তবে আচরণ একবারে গরুর মতো। বেশীর ভাগ কথা হাম্বা হাম্বা মনে হয়। কথা বললে মুখ দিয়ে বের হয় গোবরের গন্ধ। এরকমতো হওয়ার কথা না। মনে সন্দেহ হলো। যা মনে করেছিলাম তাই হয়েছে। কিন্তু নিজে ফেঁসে যাবো বলে কাউকে কিছু বলতেও পারছিনা।

তবে আজকে শল্য চিকিৎসার সাফল্যের ২৫ বছর পূর্তিতে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার চিকিৎসা জীবনের সবচেয়ে বড় এই গোপন কৃতিত্বের কথা না বললে নিজেকে বড় অপরাধি মনে হবে।

কিন্তু এ কৃতিত্ব আমি কাকে দেবো? কি আমার কাজের ছেলেকে, যে ভুল করে গরুর মগজ অপারেশন টেবিলের পাশে রেখে গিয়েছিলো, নাকি সেই জুনিয়র ডাক্তারকে যে আমার অনুপস্থিতে বাকি অপারেশনের কাজটুকু করেছিলো, নাকি আমার গিন্নীকে যার হঠাৎ করে সেদিন গরুর মগজ খাওয়ার শখ হয়েছিলো।

দর্শক গ্যালারি থেকে একজন বড় বিরক্ত হয়ে জিগ্গাসা করলেন- সবইতো বুঝলাম স্যার। কিন্তু মুল ঘটনাটাইতো পরিস্কার হলোনা। আপনার সেই বড় এবং গোপন কীর্তিটা আসলে কি?

বৃদ্ধ প্রফেসর ডাক্তার বললেন- সেদিনের সেই মগজবিহীন অপারেশানের রোগী গরুর মগজ নিয়ে আজ দেশের একজন পূর্ণ গো মন্ত্রী দুঃখিত সক মন্ত্রী হয়েছেন ।আপনারাই বলুন -এর চেয়ে বড় কৃতিত্ব আর কি হতে পারে?
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×