নেচে নেচে মৌমাছি উড়ে এসে বসে,
জিরোবার সময় নেই কতকাজ রয়ে গেছে।
ঘুম ঘুম প্যাঁচা বলে ও মৌমাছি ভাই
এতো মধু করো আহরণ লাভতো কিছু নাই।
সব সন্চিত মধু তোমার নিয়ে যায় চুরি করে,
ফেরি করে সে মধু মানুষ কোন অধিকারে?
তাতে কোনো দুঃখ হয়না যখন চুরি তোমার ধন
এতো কষ্টফল নিয়ে গেলে কাঁদে না তোমার মন?
মৌমাছি হেসে বলে , তাতে দুঃখ নিতে পারিনা।
শুধু মধুইতো চুরি করে আসল জিনিস কিন্তু না।
যত কিছু চুরি করুক আমার সৃষ্টি কৌশল আমারই থাকে
সৃষ্টিগুন কভু পারবে না নিতে তা রয়ে যাবে আমারই সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



