![]()
উকিলের চিন্তা-দুনিয়ার সবমানুষ গুলো নানান কিসিমের প্যাচে পড়ুক।
পুলিশের চিন্তা - মানুষগুলো আরে বেশী ক্রিমিনাল হয়ে ওঠুক
ডাক্তারের চিন্তা -মানুষের মাঝে নানা অসুখের জটিলতা বাড়ুক।
সাংবাদিকের চিন্তা- দেশে নানা অঘটন ঘটুক।
বাড়ীর মালিকের চিন্তা-নিজে বাদে আর কেউ যেন বাড়ীর মালিক না হোক।
ম্যাকানিকের চিন্তা-গাড়ী প্রতিনিয়ত নষ্ট হয়ে মাঝ রাস্তায় পড়ে থাকুক।
কফিন মেকারের চিন্তা- মৃত্যু মানুষের সংখ্যা বাড়ুক।
শিক্ষকের চিন্তা- ছাত্রগুলো সব স্টুপিড হয়ে জন্ম হোক।
কিন্তু সমাজে যার কোনো মূল্য নেই, যাকে সবাই দেখে ছিঃ ছিঃ করে, যাকে সবচেয়ে ভ্রষ্ট মনে করে -
সেই চোরের চিন্তা, সেই চোরের আকুল প্রার্থণা- এ দেশের প্রতিটি ঘর যেন প্রচুর টাকা- পয়সা , ধন দৌলতে ভরপুর থাকুক।
শুধু তাই না, সে সারারাত নিজে নির্ঘুম থেকে আপনার আমার জন্য চিন্তা করে- বাড়ির প্রতিটি মানুষের সারা রাতভর গভীর প্রশান্তিময় ঘুম হোক।
চোর তোমায় সালাম, তোমায় নমস্কার তোমাকে শত প্রণাম
কে আর চিন্তা করেছে বলুন,এমনি করে শুধু মানবের কল্যাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



