somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক মিনিটের গল্প -আশা।

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উজ্জ্বল শান্তির মতো নেই আমাদের আর এখন কোনো রাত্রি দিন। সময়ের সুদীর্ঘ শরীর যেন রক্তে লাল বর্ণ।বাতাসের কন্ঠে জন্তুর আর্তনাদ। সবুজাভ বৃক্ষ বজ্রবাতাসের ঝড়ে আজ অন্তর্লীণ। এমনি পরিবেশে জীর্ণ শীর্ণ ছোট একটি ঘরের ভিতর জ্বলছে চারটি প্রদীপশিখা।

প্রথম প্রদীপ শিখার মন আজ খুব খারাপ। নিজের ওপর যেন সে নিজেই বিরক্ত। মরে গেলেই মুক্তি হতো। যে বসতকুন্জে ভালোবাসা নেই সেখানে ভালোবাসার প্রদীপ কেমন করে জ্বলবে। আমি ভালোবাসা শিখা আজ আত্মাহুতি দিলাম। নিভে গেলো প্রথম ভালোবাসা শিখা।

২য় প্রদীপ শিখাও কেঁদে ওঠে। গোঙাগীর শব্দ চারপাশটাকে কেমন যেন বিষাদময় করে তোলে। আমি শান্তি প্রদীপ শিখা। আজ চারপাশে শান্তি কই। যেখানে পরস্পরের ভালোবাসা নেই, যেখানে যুদ্ধ করতে করতে, ঘৃণা দেখতে দেখতে, লোভের কথা শুনতে শুনতে ভালোবাসার শিখা আত্মাহুতি দেয়।সেখানে আমি শান্তি প্রদীপ কেমন করে জ্বলি। ঠিক সে মহুর্তে সমস্ত বিশ্বাসের জানালার ভিতর দিয়ে নেমে আসে এক দমকা হাওয়া। শান্তি প্রদীপ কেঁপে কেঁপে ওঠে। তারপর নিভে যায় শান্তি প্রদীপ শিখা।

বিশ্বাস শিখা তখন এসব কিছু চেয়ে চেয়ে দেখে। নিজের চোখের সামনেই আপন দু সহোদরদের মৃত্যু। মনের ভিতর হাহাকার করে ওঠে। নিজের সাথে শুরু হয় তার নিজের যুদ্ধ। অবিশ্বাসের হিংস্ররুপ বারবার হানা দেয় বিশ্বাসের প্রজ্জ্বলিত শিখায়। একসময় বিশ্বাসেরও শ্বাস রোধ হয়।

এবার সবকিছু অন্ধকার। সময়ের আর নেই কোনো রাত্রি দিন। শুধু টিম টিম করে এক কোনে জ্বলছে একটি নিঃসঙ্গ একাকী প্রদীপ শিখা।

সে একা একা ভাবে। সবকি তবে শেষ হয়ে যাবে? কিছুইতো ভালো করে দেখা যায়না। চারপাশ অন্ধকার হয়ে আসছে। বাড়ছে ভয়। অগুনিত শৃগাল,কুকুর,হায়েনা, সরিসৃপ,ব্যাঙ,গিরগিটি সহ নানা জন্তুর বিকট চীৎকার।সাপের হিঁস হিঁস শব্দ। এরা সবাই একদিন মানুষ ছিলো। একজনও কি নেই। ছোট একাকি শিখা একা একা ভাবে।

ঠিক এমনি মুহুর্তে ঘরে ঢুকে এক শিশু। ধীরে ধীরে একাকি আলো'র শিখার দিকে এগিয়ে আসে।তারপর বলে, তুমি কে ভাই? একা একা জ্বলছো? আমার যে খুব ভয় লাগছে।

কোনো ভয় নেই। নাম বলছি পরে। তুমি আমার কাছে এসো।আমাকে তোমার হাতে নাও। এইযে আমার সহোদরদের সবাই মৃত পড়ে আছে। ওদের যত দ্রুত পারো জাগাও ভাই।

ছোট শিশুটি ধীরে ধীরে ভালোবাসা, শান্তি আর বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে দেয়।

বাহঃ।পুরো ঘরটিই আবার আলোকিত হয়ে ওঠছে। তা তোমার নামটি বলো ভাই।

আমি হলাম, আশার ছোট এক প্রদীপ শিখা। এবার আশার শিখা শিশুটিকে বলে-

যতদিন জেগে থাকবে ছোট এক টুকরো আশা,
ততদিন বেঁচে রইবে শান্তি, বিশ্বাস আর ভালোবাসা।

এবার চারটি প্রদীপ শিখা শিশুটিকে বলে- ওপরের দিকে তাকাও।
শিশুটি দেখে ঘরের ভিতর ঝলমল করে হেসে ওঠেছে একটি দেশের লাল-সবুজের স্বাধীনতার পতাকা।

আমাদেরও একটুকু আশা এখনো জেগে আছে। নতুন শিশুরা সমস্ত স্বার্থের উর্ধ্বে ওঠে আবার একদিন মৃত ভালোবাসা, বিশ্বাস, আর শান্তির প্রদীপগুলো আশার আলোতে জ্বালিয়ে দিবে। আর সে আলোতে ঝলমল করে ওঠবে আবারো একটি লাল সবুজ পতাকা।

২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×