
সভ্য দুনিয়ার যন্ত্রণাদায়ক এ বর্ণবাদের পরিসমাপ্তি কখনোই হবেনা-
যতদিন পর্যন্ত সাদাগাড়িগুলো শুধু কালো টায়ার ব্যবহার করবে।
ক্লিষ্ট বর্ণবাদের বিষক্রিয়া এ পৃথিবীতে চলতেই থাকবে-
যতদিন পর্যন্ত দূর্ভাগ্যকে কালো আর সৌভাগ্যকে কেবলি সাদা হিসাবে গণ্য করা হবে।
বর্ণবাদ কখনোই বিলুপ্ত হবেনা
যতদিন পর্যন্ত বিবাহের আনন্দঘন অনুষ্ঠানগুলো সাদা কাপড়ে আর -
অন্ত্যেষ্টিক্রিয়ার মতো দুঃখের অনুষ্ঠানে মানুষ কালো কাপড় পরিধান করবে।
বর্ণবাদের অভিশাপ চলতেই থাকবে-
যতদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা সাদাতালিকাভুক্ত না হয় শুধু কালো তালিকাভুক্ত হবে।
বর্ণবাদের এই বিভৎস অভিসম্পাত -কোনোদিনও মিটবেনা
যতদিন পর্যন্ত স্নোকার বোর্ডের সাদা বলটি দিয়ে গুঁতো মেরে মেরে
কালো বলগুলোকে গর্তে নিক্ষেপ করা হবে।
তারপরও এই বর্ণবাদকে আমি তোড়াই কেয়ার করি-
যতদিন পর্যন্ত আমি আমার কালো পশ্চাতদেশকে প্রতিদিন কমপক্ষে একবার
সাদা টিস্যু দিয়ে ঘষে পরিষ্কার করে রাখতে পারি।
অনুবাদ- আরিফ মাহমুদ
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




