somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"রাসেলের প্রতি কোনো করুণা নয়-এই সংগ্রামী জীবনযোদ্ধার প্রতি রইলো লাল সেলাম"

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"রাসেলের প্রতি কোনো করুণা নয়-এই সংগ্রামী জীবনযোদ্ধার প্রতি রইলো লাল সেলাম"



মাত্র সাত বছর বয়সে ছেলেধরাদের কাছ থেকে পালাতে গিয়ে রাসেল ট্রেনের নীচে কাটা পড়ে। এরপর থেকেই শুরু হয় রাসেলের জীবনযুদ্ধ। ঢাকা পঙ্গু হাসপাতালে বেহুস হয়ে পড়েছিলো আটদিন। যখন প্রথম সে চোখ খোলে দেখে -তখন সে আর আগের রাসেল নেই। দুহাত আর পায়ের অর্ধেক সারাজীবনের জন্য হারিয়ে রাসেল বেঁচে নিলো পঙ্গুত্বের জীবন। মাথায় ২০টি সেলাই নিয়ে ভর্তি হয় ছিন্নমূলশুিশুদের স্কুলে। স্কুলে আসা যাওয়ার পথে রাসেলের জন্য এসেছে নানা প্রলোভন। পড়ালিখা করে কি হবে? ভিক্ষার থালা নিয়ে দাঁড়ালেই দিনে ৩০০ থেকে ৫০০ টাকা খুব সহজেই আয়। ওর দুটো হাত নেই, পায়ের অনেকাংশই নেই-এটাতো ভিক্ষাবৃত্তির জন্য দারুণ সুযোগ। এ সুযোগটিকে অবহেলা করতে পারে শুধু বোকারাই।ওকে পঙ্গু হওয়ার অভিনয় করে লোক ঠকাতে হবেনা। ওতো সত্যিকারের একজন পঙ্গু, বিকলাঙ্গ। কিন্তু, এই মোহ আর প্রলোভন রাসেলকে ভিক্ষাবৃত্তির পথে নিয়ে যায়নি। বিবেক বাঁধা দিয়েছে। অতি কষ্টে রাসেল তোলে নিলো শরীর সাথে কোনো রকমে ঝুলে পড়া হাতের অংশ নিয়ে রঙতুলি। শুরু হলো তার আঁকা।আর এই রঙতুলি নিয়েই চলছে রাসেলের জীবনসংগ্রাম।

ভাগ্যের নির্মম পরিহাস যে রাসেলের জীবনকে দুর্বিষহ, ধূসর করে তোলেছিলো- রাসেল নিজের প্রচেষ্ঠায় ভিক্ষাবৃত্তিকে পায়ে ঠেলে রঙতুলি দিয়ে ছবি এঁকে নিজের জীবনের চলার পথকে রাঙ্গিয়ে তোলছে।

এই পঙ্গু, বিকলাঙ্গ রাসেলের বিবেকটুকু আজ আমাদের নেই।
ফাইল আটকিয়ে ঘুস খাওয়া এক ধরণের ভিক্ষাবৃত্তি।
নেতা, দলনেতা, উপনেতার নামে মানুষকে জিম্মি করে চাঁদা ওঠানোও ভিক্ষাবৃত্তি।
ভুইফোড় সংগঠনের ব্যানারে নানা অনুষ্ঠানের নামে অর্থ আদায়ও ভিক্ষাবৃত্তি।
বিদেশে অনুষ্ঠানের নাম ভাঙ্গিয়ে মানবপাচার করাও ভিক্ষাবৃত্তি
উন্নয়নের বরাদ্দ অর্থ আত্মসাত করে মেরে খাওয়াও ভিক্ষাবৃত্তি।
নিজের বিবেককে বন্ধক রেখে স্বার্থ আদায় করাও ভিক্ষাবৃত্তি।
দেশের টাকা লুটপাট করে সুইচব্যাংকে জমানোও ভিক্ষাবৃত্তি।
যাবতীয় যৌতুক ছোট হোক , বড় হোক- এই লোভ করাটাও ভিক্ষাবৃত্তি।
এয়ারপোর্টে বিদেশ ফেরত যাত্রীদের নানা টালবাহানা করে অর্থ আদায় করাও ভিক্ষাবৃত্তি।
বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার নামে অর্থ আদায় করাও ভিক্ষাবৃত্তি।

এসব কাজ আরেকবার করার আগে দয়া করে এই কিশোর রাসেলের ছবিটির দিকে একবার ভালো করে চেয়ে দেখুন। তারপর নিজের বিবেককে প্রশ্ন করুন যদি পঙ্গু রাসেল একটা পয়সা ভিক্ষা না নিয়ে সৎভাবে জীবন চালাতে পারে, তবে আপনারা পারবেন না কেন?
জীবনযোদ্ধা রাসেল তোমার প্রতি ভাই কোনো করুণা নয়, বুকের ভিতর থেকে জানালাম এক সহস্র লাল সেলাম।
(নিজের আঁকা ছবিতে নিমজ্জিত-কিশোর যোদ্ধা রাসেল- ছবি ডেইলি স্টার থেকে নেয়া।)

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৬
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×