বাঁশ বাগানের মাথার উপর চাঁদ ওঠেছে ঐ
মাগো আমার চাঁদের ছবি দেখানোর ফেবু গেলো কই?
খোলে দিবে বলে বলে- হেথায় হোথায় কথা বলে
স্ট্যাটাস লিখার চিন্তায় ঘুম আসেনা, তাইতো জেগে রই
মাগো, আমার কোলের কাছে ল্যাপ্পি গেলো কই?
সেদিন হতে ফেবু তুমি কেন বন্ধ করে রাখো
এসব কথা বলতে গেলেই নাটক করতে থাকো?
অনলাইনে ব্রাউজ করি যখন, ফেবু বলে কাঁদি তখন
মন্ত্রীমহোদয় কেন মা আর ফেবু খুলে নাকো
মিষ্টি হাসি আর কাজল আঁখিতে শুধু রুপটি খোলে রাখো।
বল মা, মাথা কি ওদের পঁচে গেছে, ভাইবার খুলবে কবে?
কাল যে আমার আপনজনের সাথে কথা বলতে হবে।
ওদের মাথায় ঝাঁকি দিয়ে, ইচ্ছে করে বলি গিয়ে
মুক্ত দুনিয়ায় তোমরা কেন বুদ্ধিবোকা হবে
ফেবুও নাই, ভাইবারও নাই -এই যন্ত্রণা আর কতদিন রবে?
- আরিফ মাহমুদ।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




