"ফেসবুকের কেরাণী"
মুখবই বলে দেয় কোন নায়কের গোঁফ লাল
কোন নায়িকার জুতোতে গন্ডারের ভোঁতা ছাল।
কোন নায়িকা মাঝরাতে চুক চুক দুধ খায়
কোন নায়ক বাথরুমে ন্যুড হয়ে গান গায়।
কোন রাজা হিসুপানে আমোদে যায় হেসে
মরা লাশ কীভাবে খাড়া হয়ে ওঠে বসে।
কোন ছাগল গাছে চড়ে মনের সুখে গায় গান
বারমুডা ট্রায়াঙ্গেলে কে জাহাজে মারে টান।
কোন ফুলে লাশের মতো উৎকট গন্ধরে,
টয়লেটের রঙ কি হোয়াইট হাউসের অন্দরে
কোন দেশের বাদশাহ ক্ষেত করে চাষা হয়,
সানি, মাধু, সানিয়া কি পরে রাতে শোয়।
কোন কাওয়া পটি করে আইফল টাওয়ারে,
তাজমহল গড়ে দেয় কোন প্রেমিক প্রিয়ারে।
জটিল সব রোগ সারে স্ট্যাটাস সমাচার
বিনে পয়সায় চিকিৎসায় মুখবই ডাক্তার ।
অভিমানী প্রেমিকার গাল ফুলে বায়না,
ঝিম মেরে বসে ভাবে লাইক কেন পায়না।
চাচা মিয়া চ্যাট করে নাম বলে সালমান,
জ্যাটিমাও কম না বলেন উনি রুপবান।
কোন ছাগ বাঘের গালে আদরে চুমা খায়
মর্জিনা ডেটে দেখে এ যে তার মামা হায়!
নেতা নেত্রীর শ্লোগানে মুখবই ভেসে ওঠে
কান কথা ওয়ালে আসে, কে কার পা চাটে।
সেলফিতে মজে থাকে কত ছেলে -ললনা,
সেলিব্রেটি হয়ে যায় অগা,মঘা, জরিনা
হিবিজিবি পাতাগুলো কপি করে মমতায়
অলৌকিক কত কিছু ফটোশপের ক্ষমতায়।
ছেলেরবেটি,মেয়েরবেটি,মুখবইয়ে রাজরাণী
হাত খুলে লিখি আমি ফেসুবকের কেরাণী।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




