বিশ্বাস করেন-আমি আপনাকে দেখতে চেয়েছি।
আপনি হাসপাতালে আছেন শুনে ছুটে এলাম।
সাথে নিয়ে এসেছি আপনার প্রিয় খাবার।
আপনার মন ভালো হওয়ার জন্য রজনীগন্ধা ফুল।
আমার প্রেমিকারও আপনাকে দেখতে আসার কথা।
ও আসছে না কেন? নিশ্চয়ই খুঁজে পাচ্ছেনা।
বোকা মেয়ে! মাথায় বুদ্ধি একটু কম।
একটা ফোনও তো করতে পারতো। করছেনা কেন?
হায়! হায়!! বোকাতো আমি। আমার ফোনে যে চার্জ নেই।
কখন থেকে মরে পড়ে আছে। একেতো বাঁচাতে হবে।
সেই জন্যইতো আমি ফোনের চার্জ দিতে গিয়ে-
আপনার লাইফ সাপোর্টের প্লাগটাই খুলে ফেললাম।
আর আপনি এই প্রিয় ফুলের গন্ধ না নিয়ে,
এই খাবারগুলো না খেয়ে হঠাৎ করে চলে গেলেন।
আমার প্রিয়তমা এতো কষ্ট করে এসে-
আপনাকে দেখতেই পাবেনা।
আহা! বেচারীর মন খারাপ হবে।
ফুলগুলোর কি হবে?
নিশ্চয়ই ওর হাতেও ফুলের তোড়া থাকবে।
যাক, তারপরও ভালো হয়েছে। তাইনা?
ফোনের চার্জ হলো বলেইতো-
আমার প্রিয়তমা এখন আমাকে ঠিক ঠিক খুঁজে পাবে।
আপনি যে চলে গেলেন-সেই কথাটাও আমি-এই আমি
সবার আগে ফোন করে সবাইকে জানাতে পারবো।
আপনি জেগে থাকলে -আমার বুদ্ধিতে নিশ্চয়ই খুশিই হতেন।
মিষ্টি হেসে বলতেন- তোমাদের বুদ্ধিগুলো খুব ভালোতো- ভালো না।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




