পাকিস্তান মাথামোটা, ইণ্ডিয়া হলো চোর।
আমেরিকা বিশ্বপুলিশ , শান্তি কত দূর?
ইসরাইল ধূর্ত শিয়াল, সৌদি হলো ভণ্ড
জাতিসংঘ আম্রিকার গরীব মারার দণ্ড।
বৃটিশ জাত সেয়ানা, রাশিয়া গাড় ত্যাড়া
চায়না চামে আছে,সব দিকেই কান খাড়া।
আফ্রিকায় সম্পদ আছে সমস্যা স্বভাবে,
পাণ্ডা সব রাজা হয়, প্রজা থাকে অভাবে।
তৃতীয় বিশ্বের গণতন্ত্রে চলছে শুধু দূর্নীতি,
ছদ্মবেশী রাজতন্ত্রে বাড়ছে কেবল দূর্গতি।
মধ্যপ্রাচ্যের উজবুক মদ, নারী, বিলাস
ওআইসি ঘুমিয়ে ফিলিস্তিনের গলায় ফাঁস।
এডিবি আর বিশ্বব্যাংক রক্তচোষা কারবারী,
আইএমএফ করে যায় পরের ধনে পোদ্দারী।
ন্যাটো আর ওয়ারশ দুনিয়ার সমরবাজ,
বোমা আর টমাহকে বিশ্বজুড়ে করছে ত্রাস।
শান্তির পায়রা আজ বন্দী হয়ে পিঞ্জরে ,
মানুষের রক্তখুন খুনী সীমারের খঞ্জরে।
বিশ্বাসহন্তার মানুষ আজ কাড়ছে মানবপ্রাণ,
যুদ্ধের মাঝে জন্মে শিশু পাচ্ছে বোমার ঘ্রাণ।
আগামীর শিশুরা ফুল হয়ে হেসে ওঠুক,
বিশ্বজুড়ে মানবতার শান্তির পায়রা উড়ুক।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




