
পৃথিবীতে কত মানুষই জন্ম নেই। কত মানুষইতো প্রতিদিন মারা যায়। কে কার কথা মনে রেখেছে? রাজাকার হয়ে যদি আমার সন্তান মারা যেতো তাহলে এই মায়ের মুখ কেমন করে মানুষকে আমি দেখাতাম। আমার ছেলের হয়েছে এক বীরের মৃত্যু। ছেলে শহীদ হয়েছে একটি দেশের জন্য। এই সৌভাগ্য কয়জন মায়ের হয়।
আজ আমি যেখানে যাই। সেখানেই মানুষের ভালোবাসা পাই। সম্মান পাই। শ্রদ্ধা পাই। ডিসি,এসপি, বড় বড় নেতা,এমপি সহ স্কুল কলেজের ছেলে মেয়েরা যখন পা ধরে কদমবুচি করে -তখন ছেলের গর্বে বুকটা আমার ফুলে যায়। চোখ দিয়ে গৌরবের, আনন্দের অশ্রু পড়ে । একটি দেশ স্বাধীনতার পাশাপাশি এক মাকে এমন গৌরবে পৌঁছে দিলো আমার সন্তান মোস্তফা।ছেলের জন্য আমি গর্বিত,স্বাধীন একটি দেশের জন্য গৌরবান্বিত।১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর মোস্তফা ভোলার দৌলতখানে জন্ম গ্রহন করে ।
১৬ ডিসেম্বরে জন্ম নেয়া আমার ছেলেটাকে সারাজীবনের জন্য পৃথিবীতে আমি হারালাম। কিন্তু সুখ ঐ দিনই আমি আরেকটা স্বাধীন দেশ এই পৃথিবীতে পেলাম।
-বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগম।
বিজয়ের এই মাসে বীরপ্রসুতি এই মাকে লাখো-কোটি সালাম।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




