somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের দূর্দান্ত বারুদীয় উন্মত্তায় হে ২১ বছরের যুবক।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গহীন কালো অন্ধকার এক রাত। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখ, সোমবার। মোহন সারাজীবন গোপনে কবি হতে হয়েছিলো। কিন্তু কবি হওয়ার আগেই তার কাঁধের ওপর সহযোদ্ধা বন্ধুর লাশ। পিতা খুন। মা নিখোঁজ। তার এক হাতে মারণাস্ত্র। অন্য হাতে বন্ধুকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে মোহন। সে তার লিখা গোপন কবিতাটি মনে মনে পড়ে-

গ্রীষ্মের ভর দুপুরে শালুক দীঘীর দিব্যি সাঁতার,
নীলিমায় মাছ রাঙ্গা আপন মনে ছবি আঁকার
কামরাঙ্গা হলুদ পাতায় সূর্যরোদের ঢেউয়ের নাচন,
শতবর্ষী বটের নীচে হিমেল হাওয়ায় সুরের লগন,
ধূসর খাতায় ভালোবাসার দ্রোহের কিছু পংক্তি লিখা,
পিতার ছবির সামনে চেয়ে আপনমনে ভাবতে থাকা।
বোনের চুলের রঙ্গীন ফিতেয় মায়ের স্নেহের সুবাস পাওয়া
ভালোবাসার শিউলিমালা জীবন গাঙ্গে নৌকা বাওয়া।

মোহন একাই কবর খোঁড়ে। একাই লাশ কবরে নামায়। কয়েকটি সুরা পাঠ করে বন্ধুর কপালে ফু দিয়ে ওঠে দাঁড়ায়। মনে মনে শপথ নেয়-

বুকের মাঝে বারুদ নিয়ে,
ভাবছি বসে আর হবে কি?
দেখবো কি আর বোনের চুলে রঙীন ফিতা ,
আঁকবো কি আর দোয়েল পাখী, হাস্নাহেনা, কলমিলতা?

মোহনের সারাদিনটি ছিলো আজ বড়ই অস্থির।বারবার সে সহযোদ্ধার কবরের পাশে যায়। ঝুপড়ি ঘরটিতে এসে ঘুমোতে পারেনা।

আজ দিনের শেষে অস্তমিত সূর্যপ্রহর
বাইরে ডাকছে আমায় ভাইয়ের কবর।
সেখানে আনাগোনা বেশ কয়েকবার,
বইছে চোখে আগুন নদী মুক্ত হবার।

একসময় রাত আরো গভীর হয়।
অবশেষে রাত বারটা,বেজে চলে একটা দুটা।

মুক্তির তেজী অশ্ব যেন বারবার তাড়া করে ফিরছে মোহনদের। গভীর রাতে সহযোদ্ধারা মোহনের সাথে যোগ দেয়।

জীবনতাড়া,পথের তাড়া,
পৌরষত্বের বীজের তাড়া।
আরেকবার ডাকছে যেন ভাইয়ের কবর
পুড়ছে বারুদ,জ্বলছে আগুন বুকের ভিতর।

এরপর সহযোদ্ধাদের সাথে মোহনের শেষ কথা হয়। মোহনরা ধীরে ধীরে পাকিস্তানী ক্যাম্পের দিকে এগিয়ে যায়। মোহন নির্দেশ দেয়-

জহির,তাহের ,রাজন,কালা,
রক্ত দিয়ে ভাই পিদিম জ্বালা
এই পিদিম যে সূর্য সমান
এ সূর্য মানেই মুক্তির ই গান।
দ্রোহের আগুন বারুদে মিশাই
বোমা দিয়ে ভাই বক্ষ সাজাই।
লাল সবুজের পতাকা উড়াই
রক্ত দিয়ে আজ জীবন রাঙগাই।

মোহন কবি হতে পারেনি। কোনো ছাপার অক্ষরে প্রকাশিত হয়নি কোনো কবিতা। কিন্তু রক্তের অক্ষরে জন্ম দিয়ে গেলো "বাংলাদেশ" নামক এক লাল সবুজ কবিতার ।২১ বছরের মোহনরা ২০১৫ সালেও ২১ বছরের তরতাজা যুবকই রয়ে গেলো।
হে নাম না জানা বীর শহীদেরা বিজয় দিবসে তোমাদের লাল সালাম।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×