পৃথিবীর পতিত সব জমি হোক শস্য বিছানা
পৃথিবী থেকে মুক্তি পাক সব সীমান্ত সীমানা।
মানবাধিকার সনদে নেই কোনো সীমানা চিহ্ন
সূর্য,চাঁদ, পৃথিবী সবার ,হতে পারে কি ভিন্ন?
মেঘের যেমন সীমানা নেই, নেই সমূদ্র জলের,
সব আকাশতো মুক্ত বাজপাখি, বক, স্বর্ন চিলের।
পাসপোর্ট, ভিসা, সীমানা এসব সভ্যতার গ্লানি
কাটা মানচিত্র বুকে আজ রক্তাক্ত পৃথ্বি জননী।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



