somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসভ্য সভ্যতা

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাজীবন যে পরের জুতো পলিশ করে গেলো-
সে কোনোদিন ভালো এক জুড়ো জুতো পরেনি।
ইটের ভাটায় ইট তৈরী করে যার সারা জীবন কাটে,
নিজের ঘরের দেয়ালে তার এক টুকরো ইটও লাগেনি।
যে শ্রমিক ভবনগুলো রঙ দিয়ে চাকচিক্যময় করে তোলে
তার সারা জীবনটাই বিবর্ণ রয়ে যায়।
দামী পালঙ্ক তৈরী করে যে অন্যের ঘরের শোভা বাড়ায়,
তার সন্তানেরা মাটিতে বিছানা করে ঘুমায়।
যে জমিনে শস্য ফলালো -সে জীবনভর রয়ে গেলো অনাহারী।
যে শ্রমিক হীরার খনিতে জীবন দিলো-
তার ঘরে জুটলো না দুবেলা আহার।
সাগরের বুক থেকে যারা মুক্তো আহরণ করলো-
তারাই রয়ে গেলো সবচেয়ে গরীব।
পোষাক কারখানায় যে মেয়েটি সকাল-সন্ধ্যা পার করে,
তার পরনে একটা ভালো কাপড়ও জুটলোনা কোনোদিন।
যে গোয়ালা দুধ দহন করে জীবন পার করে দেয়-
তার সন্তানেরা সারা জীবন অপুষ্টিতে ভোগে।
পৃথিবীর অর্ধেক সম্পদ আজ মাত্র দুভাগ মানুষের দখলে,
প্রতি নয়জন মানুষের মাঝে একজন জটর জ্বালায় জ্বলে।
নয়ভাগের একভাগ পৃথিবী আজ অভুক্ত, সম্পদের অসম বন্টনে
সব রাষ্ট্রপ্রধানের হাতই রক্তাক্ত কোনো না কোনো ভাবে মানুষের খুনে।
অবাক করা সভ্যতা তবু ঠিক ঠিক মানুষকে ভোলায়।
সভ্যতা বদলাবেনা যতদিন না পরেছে ফাঁসী এ সভ্যতারই গলায়।

© আরিফ
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×