somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূর্যের জাত কি???

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্যের জাতিত্ব কি? বাংলাদেশি, ভারতীয়, রাশিয়ান, নাকি আমেরিকান? সূর্য কারোরই না। সূর্যের আলো সবার জন্য।যারা দেখতে চায়। জলের ধর্ম কি? না খৃষ্টান,না হিন্দু, না মুসলমান,না বৌদ্ধ? জলের ধর্ম হলো মানুষের তৃষ্না মেটানো। মৃত্তিকা কোন সম্প্রদায়ের,কোন বংশের? মৃত্তিকা সবার। নিজের ওপরে সবাইকে হাঁটতে দেয়, মরে গেলে বুকে টেনে নেয়। মহাকাশ কার? আরবের, সাদাদের, কালোদের, আফ্রিকানদের, ককেশাসদের? বাতাসের রঙ কি? বাদামী, সাদা, কালো? বাতাস কারো না,নিঃশ্বাস নেয়ার জন্য বাতাস সবার। চাঁদের আলো কার? কারোরই না। সৌন্দর্য্য পিপাসু প্রতিটি মানুষের। পৃথিবীব্যপী বিস্তৃত সবুজ সমারোহ যা প্রতিনিয়ত অক্সিজেন দিচ্ছে বাঁচার জন্য-এগুলোর ভাষা কি? ইংরেজি, ফার্সি, হিন্দি, উর্দু, আরবি,বাংলা? এদের ধর্ম কি, জাতীয়তা কি, রঙ কি, বর্ণ কি, গোত্র কি?
এগুলো সবই সার্বজনীন। কোনো বংশের,কোনো গোত্রের, কোনো দেশের, কোনো সাম্রাজ্যের, কোনো অধিপতির,কোনো সংস্কৃতির, কোনো ভাষার না। প্রবাহমান জলে বাঁধ দিয়ে ক্ষমতার দম্ভ করা যায়- কিন্তু মেঘের পায়ে শিকল পরানোর শক্তি কি কারো আছে? বাতাস, মেঘ, সমূদ্র, সূর্য, চন্দ্রের আলোর কি কোনো সীমানা আছে? কোনো বাঁধ দিয়ে এদের আটকানো যায়। কোনো সীমানা দিয়ে কি এদের আলাদা করা যায়? এগুলো কারো অধীনে না, কোনো সীমানার শৃংখলে এদের আটকানোও যায়না। কিন্তু সার্বজনীনভাবে সবার উপভোগের জন্য। যদি অনুধাবন করা যায়- বুঝতে পারবেন-স্রষ্টা এসব সার্বজনীন করে দিয়েছে পুরো বিশ্ববাসীর জন্য। মানুষের একটি মুহুর্ত যাদের ছাড়া চলেনা-তারা সবাই বিশ্বজনীন। কোনো জাতি,দেশ,বংশ, গোষ্ঠি,সম্প্রদায় তাদের মালিকানা দাবী করতে পারেনা।অথচ মানুষ নিজ ধর্ম, সংস্কৃতি ,বর্ণ,গোত্র, জাতীয়তা,ভাষার অহংকার করে? একজন আরেকজনের বিশ্বাসকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। হুজুর কেনো দাড়ি রাখলো, কেনো মাথায় পাগড়ি,কেন লম্বা জোব্বা পরলো-এটা নিয়ে ব্যঙ্গ করে-এ করাটাই সাম্প্রদায়িকতা। ব্রাহ্মন কেনো ধুতি পরে এটা নিয়ে তামাশা করা সাম্প্রদায়িকতা। হুজুর দেখলেই কাঠমোল্লা বলে বিদ্রুপ করাই সাম্প্রদায়িকতা,হিন্দুকে মালাউন বলে কটাক্ষ করাই সাম্প্রদায়িকতা, হিন্দু মহিলার চুলে সিঁদুর কেনো, মুসলিম মহিলার মাথায় হিজাব কেন, হিজাব মুক্ত দেশ চাই- এটা বলাই সাম্প্রদায়িকতা। সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে কারো মতের ওপর আঘাত করা। সবচেয়ে বড় সাম্প্রদায়িকতা হচ্ছে - কারো বিশ্বাসকে তুচ্ছ তাচ্ছিল্য করা। প্রতিটি জিনিসের নিজস্ব একটা ধর্ম আছে। যেমন -বাতাস, পানি ,লোহা, মাটি,আগুন সবার নিজ নিজ ধর্ম আছে। পানি তার নিজ ধর্ম থেকে বিচ্যুতি ঘটার কোনো শক্তি নেই। যদি বিচ্যুতি ঘটে পানি আর পানি থাকেনা। এরা কেউ নিজেদের জাহির করেনা। অথচ মানুষ নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব জাহির করে, কিন্তু মানুষ হিসাবে 'মানুষ ধর্ম'র কতটুকু পালন করে?
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×