দাদু তার নাতিকে বলছেন।
ভারতের প্রয়াত প্রেসিডেন্ট কালামের কথা মনে আছে। একটা পাখি পোষে ছিলেন। উড়তে শেখার পর পাখিটি চলে গেলো। এরপর পোষলেন একটা কাঠবিড়ালি। দৌড়াতে শেখার পর সেও চলে গেলো। তারপর, কালাম বুদ্ধি করে একটা গাছ লাগালেন। পাখি, কাঠবিড়ালি সবাই ফিরে এলো।
তাই, সুবুদ্ধি কর, সুকর্ম কর। সুফল পাবি। জনগণ ভালোবাসলে এমপিও হয়ে যেতে পারবি।
নাতি বলে- সেই কালামের দিন আর নাই দাদু। কবে গাছ বড় হবে। কবে পাখি আর কাঠবিড়ালি ফিরে আসবে। খুব লং প্রজেক্ট। এখন, আর ভালোবাসায় এমপি না চৌকিদারও হওয়া যায়না।
একটা ভালো বই কিনে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। কেউ সাড়া দেয়নি ।
কিন্তু টেবিলের ওপর চিপস আর চানাচুরের প্যাকেট ছিলো-বন্ধুরা সেসব নিয়ে গেছে। বিকেলে খাবো বলে-এক প্যাকেট বাদাম রেখেছিলাম। দেখি তাও নেই।
এরপর, রাতে একটা হুইস্কির বোতল হাতে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলাম।
অবাক ব্যাপার দাদু। চানাচুর, বাদাম, চিপসের প্যাকেট সহ বন্ধুরা সবাই ফিরে এসেছে।
এই ফরমুলায় এবার এমপি হবো দাদু। টাকার ব্যাগ খুলে বসে আছি। সবাই সুরসুর করে ইতোমধ্যে আশা শুরু করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


