somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিপ্সা'র গল্প

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ বড় একটা ভোজন উৎসব। সুবিশাল মিলনায়তন। কিছুক্ষণ প্রতীক্ষার পর ঘোষণা এলো-সবাইকে নিজ নিজ আসনে বসে থাকতে। অল্পক্ষণের মাঝেই খাবার পরিবেশন শুরু হবে।
আমি একেবারে ঠিক সামনের সারিতে বসে আছি। অতীত পর্যবেক্ষণ বলে- সামনের সারি থেকেই সবকিছুর সূচনা হয়।
কিন্তু না, এখানে দেখলাম- একেবারে পেছন সারি থেকেই দেবতা রুপি এক মানুষ খাবারের প্যাকেট দেয়া শুরু করেছেন।
মন খারাপ হলো যখন দেখলাম- সামনের সারি আসতে না আসতেই সব খাবারের প্যাকেট শেষ।

আমার বুভুক্ষু উদর। তার চেয়েও বেশি বুভুক্ষু আমার মন। আমি প্রচণ্ড তৃষ্নার্ত।

তাড়াতাড়ি এবার পেছনের সারিতে গিয়ে একটা সীটে বসে পড়লাম। এবার আরো অবাক হওয়ার পালা। দেখি আরেক দেবতা এবার সামনের সারি থেকেই পানীয় পরিবেশন শুরু করেছেন এবং যথারীতি পেছনের সারিতে আসতে আসতেই সব শেষ।

নিজের উপরই রাগ হলো এবার। কিন্তু বোকা হয়েও তো আর বসে থাকা চলেনা। আর কোনো সুযোগ হাতছাড়া করা যায়না।
এবার আমি পেছনের সারিতেও গেলাম না। একেবারে সামনের সারিতেও না।
মাঝামাঝি জায়গায় আসন নিলাম।
দেখি, একজন একটা পাত্র নিয়ে এগিয়ে আসছেন। ঠিক আমি যেখানে বসে আছি ঠিক সেখানে।
আমার বুদ্ধি এবার খুব কাজে লেগেছে। মনে মনে নিজেকে একটা বড় ধন্যবাদ দিলাম।
আমি চনমন মনে খাবারের আশায় পাত্রের ভিতর হাত রাখলাম ।
ভাবছেন কি? এবার আমি খাবার পেয়েছি।
না। পাত্রের ভিতর শুধুই থুতপিক।

লোভের আশায় যখন কেউ তার অবস্থান ক্রমাগত পাল্টায়-তখন সে মনের খাবার, দেহের খাবার কোনোটাই পায়না। সে শুধু থুতপিকই পায়।














সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×