somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর চেয়ে বেশীতো আর বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারবোনা।

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ঘোষণা দিয়েই পৃথিবীর সব বড় নেতাদের থেকে অন্ততঃ এক ধাপ এগিয়ে গেছেন কিউবার প্রয়াত নেতা ফিডেল ক্যাস্ট্রো। জীবিত থাকতে যেমন তাঁর কোনো মনুমেন্ট কিংবা স্ট্যাচু হয়নি ঠিক তেমনি তিনি অসুস্থ থাকা অবস্থায় বলে গিয়েছেন- তাঁর মৃত্যুর পরও যেন কিউবার কোথাও কোনো মনুমেন্ট কিংবা স্ট্যাচু তাঁর জন্য তৈরি করা না হয়। সান্টিয়াগো ডি কিউবার বিশাল জনসমাবেশে ফিডেল ক্যাস্ট্রোর ছোট ভাই রাউল ক্যাস্ট্রো যিনি বর্তমানে কিউবার প্রেসিডেন্ট তিনি বলেন-তাঁর ভাইয়ের অন্তিম ইচ্ছে আপনাদের হৃদয়ের নেতাকে যেন পাথর আর মেটালের বিলবোর্ডের নেতা বানানো না হয়। AFP ঠিক এইভাবে রাউলের উক্তিকে কোট করেছে- "Castro’s dying wish was that no monuments be erected in his honor in Cuba and that a cult of personality be avoided, according to his brother, Raul ". রাউল বলেন -ফিডেলকে কোনো অবস্থাতেই কাল্টের বস্তু বানিয়ে পুজো অর্চনা করতে দেয়া হবেনা।

AFPর সাংবাদিক কিউবান এক বয়ষ্ক মহিলার কাছ থেকে এ বিষয়টি তাঁর কেমন লাগছে জানতে চাইলে ৬৮ বছর বয়সি মহিলা বলেন- পাথরের বিশাল মূর্তি আমি বুকে বহন করতে পারবোনা। কিন্তু তাঁর আদর্শকে আমি সবসময় আমার হৃদয়ে বয়ে নিয়ে যেতে পারবো। আজ কিউবার কোথাও ফিডেল ক্যাস্ট্রোর স্ট্যাচু নেই কিন্তু কিউবার প্রতিটি মানুষের হৃদয়ে তাঁর ইমেজ রয়ে গেছে। এই মহান নেতা আরেক মহান নেতা সম্পর্কে কিংবদন্তিতুল্য কথাটি বলেছিলেন-'আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি।' সেই ফিডেল ক্যাস্ট্রো যদি আজ দেশে আসতেন- তবে তার প্রিয় বঙ্গবন্ধুকে বাজারের থলিতে দেখতে পেতেন।

বঙ্গবন্ধু থাকার কথা ছিলো আদর্শে চলে গেছেন নানা আইটেমে। থাকার কথা ছিলো মননে চলে গেছেন রন্ধনে। থাকার কথা ছিলো বুকে, চলে গেছেন মুখে। থাকার কথা ছিলো মানসে, আজ উনাকে নামাতে নামাতে এখন আশ্রয় দিয়েছি একবারে মুখোশে। লেজার লাইটে বঙ্গবন্ধুর মূর্তি বানিয়ে সেখানে ফুল ছিটাচ্ছি। রান্না করার বইয়ের প্রচ্ছদ বানিয়ে খাওয়ার আইটেম বানিয়ে নিয়েছি। তেল দিতে দিতে বঙ্গবন্ধুকে আজ আমরা বাজারের থলি বানিয়ে বাজারজাত করে দিয়েছি।

শুধু তাই নয় তাঁর ৫৫ বছরের সুদীর্ঘ জীবনের প্রায় ১৫ টি বছর তিনি জেলে কাটিয়েছেন। যতবার তিনি রাজনীতির জন্য জেলে যাচ্ছেন- চাওয়ালা তখন চা বানাচ্ছেন। যখন তিনি তর্জনি উঁচিয়ে ভাষণ দিচ্ছেন চাওয়ালা তখন সেই আঙ্গুল দিয়ে চামচ ধরে চা নাড়ছেন। যখন তিনি পুরো পূর্ব পাকিস্তানে রাজনীতির মাঠ গরম করে তোলছেন- চাওয়ালা তখন উনুনে চায়ের কেটলি গরম করছেন। এমনি একজন রাজনৈতিক নেতার আদর্শকে যদি একজন চাওয়ালার মুখে তোলে দিতে হয়- তখন অবাক হয়ে চেয়ে থাকার চেয়ে আর করার কিছুই নেই। আমিতো শুধু আফসোসই করতে পারবো। রান্নার আইটেমও বানাতে পারবোনা, বাজারের থলি বানিয়েও ঘুরতে পারবোনা, বঙ্গবন্ধুর ছবি মুখোশ বানিয়ে বাঁদরামিও করতে পারবোনা। প্রধানমন্ত্রীর চেয়ে বেশীতো আর বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারবোনা।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:০৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×