বাংলাদেশ সবচেয়ে ঐতিহ্যবাহী পুরানো রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামীলীগ, রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা আর নৈতিকতা বিচারের তুলনায় দেশের সব দলের উর্ধ্বে এই আওয়ামীলীগ, ১৯৭১ সালে শক্তিশালী পাকিস্তান হারমানতে বাধ্য হয়েছে এই আওয়ামীলীগের কাছে, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, আইনী শাসন প্রতিষ্টা সমুদ্র সীমা বিজয়, অর্থনৈতিক মুক্তি ও আধুনিক বাংলাদেশের পেচনে যে দলটি একক অবদান আছে তার নাম আওয়ামীলীগ।
এবার আসাযাক আগামী নির্বাচনে বি,এন,পি জামাত রাজাকার সহ তাদের জোট নির্বাচনে অংশ নিবে কি না?
আওয়ামীলীগ এতই বোকা নয়, গত সাড়ে চার বছরের র্স্বণ উজ্জল সুনাম আর পর্বত সম এতই অর্জন শুধু মাত্র তত্ত্ববধায়ক সরকার ইস্যুতে নষ্ট করে দিবে না, কারণ বি,এন,পি জামাত চায় দেশে যে কোন মূল্যে একটি বিশৃঙ্কলা সৃষ্টি করতে, এই ক্ষেত্রে বি,এন,পির হাতে আছে সবচেয়ে বড় অস্ত্র তত্ত্ববধায় সরকার ইস্যু, আওয়ামীলীগ ভাল করে জানে বি,এন,পি ছাড়া নির্বাচনে গেলে আর সেই নির্বাচনে জয়ী হয়ে গঠিত সরকার অর্ন্তজাতিক ও জাতীয় ভাবে মারাত্বক তোপের মূখে পড়বে, সুতরাং আওয়ামীলীগ কখনো এত বড় ঝুকি নিবেনা, আবার অন্যদিকে বি,এন,পিকে একে বারে বিনা প্রতিদন্ধীতে খোলা মাঠে একক ভাবে রাজনৈতিক মাঠে ছেড়ে দিবে না আওয়ামীলীগ,
আগামীতে সবাই দেখবেন আওয়ামীলীগ এমন একটি ফর্মুলা আবিষ্কার করবে যাতে বি,এন,পি নির্বাচনে আসতে বাধ্য হবে। কারণ বি,এন,পি খুব ভাল করে জানে তাদের পক্ষে দলীয় ভাবে আওয়ামীলীগের সাথে রাজনৈতিক লড়াই করা মারাত্বক কঠিন হবে। এত বড় মারাত্বক কঠিন রাজনৈতিক লড়াই করার মত শক্তি বি,এন,পির নেই।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




