বিনা পরিশ্রমে ব্যবসা !!!
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক ব্যক্তি এক বুযুর্গকে প্রায়ই গালি দিত। প্রতিবার গালির বিনিময়ে বুযুর্গ ঐ ব্যক্তির জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দিতেন। একদিন লোকটি ভাবলো, বুযুর্গ তো আমার উপকারই করছেন। সুতরাং তাঁকে গালি দেয়া উচিৎ নয়। এই ভেবে সে গালি দেয়া বন্ধ করে দিলো। সেইদিন থেকে বুযুর্গও তাঁকে হাদিয়া পাঠানো বন্ধ করে দিলেন। লোকটি এর কারণ জিজ্ঞাসা করলে বুযুর্গ বললেন: ভাই, ব্যবসায়ের তো এটাই নিয়ম। দিতে হবে এবং নিতে হবে। তুমি এতোদিন আমাকে মাল দিয়েছ, আমি তার বিনিময়ে তোমাকে হাদিয়া দিয়েছি। এখন তুমি মাল দেয়া বন্ধ করে দিয়েছ, তাই আমিও হাদিয়া দেয়া বন্ধ করে দিয়েছি। লোকটি বললো: কৈ, আমিতো আপনাকে কখনো কোনকিছু দিতাম না। বুযুর্গ বললেন: তুমি যতবার আমাকে গালি দিয়েছ ততবার তুমি তোমার নেক আমল আমার আমলনামায় স্থানান্তর করেছ। বিনাশ্রমে আমার অনেক সওয়াব জমা হতো। এখন তুমি আমাকে গালি দেয়া বন্ধ করায় আমার আর সেই উপকার হয় না। তাই আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি।
আল্লাহ আমাদের সবাইকে নেক আমল হেফাযত করার তৌফিক দান করুন (আমিন)।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন