ভাবনার যন্ত্রণা
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিশুর জন্য ছুড়ে দেয়া উড়ন্ত চুম্বন
আর দুরন্ত ভালবাসায় ভাসতে থাকে
আমার সকাল বেলার আবেগ;
সূর্য দীঘল একটা দিন
নিমিষেই মিলিয়ে যায়,
গহীন ঘন কুয়াশায়।
জলপাই বনের পাতায়
লেগে থাকা স্বপ্নগুলো
বিকেলেই ফিকে হয়ে যায়।
আগুনে আগুন ঘষে
আগুন বাড়াতে চাই;
তবু দেখি বুকের পাশে
এক মাতাল সমুদ্রের গর্জন।
একদল ভয়ংকর দুঃস্বপ্ন,
রাতের নির্জনে মস্তিষ্কে
সীমাহীন জাল বিস্তার করে।
বুকের ভেতর কিছুটা দীর্ঘশ্বাস
স্থান দখল করে নেয়,
ঠোঁট ছুঁয়ে থাকা নিঃসঙ্গতাকে
ধোঁয়ার ভাষায় অনুবাদ করে; একটি সিগারেট।
জানি, একদিন গিলে খাবে
এইসব ভাবনা, আমাকে তোমাকে।
জানি, একদিন তেপান্তরের পথকে
চেটে-পুটে খেয়ে নেবে, দুপুরের রোদ।
২৫।১০।২০১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন