somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খোরশেদ খোকন
আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

বিচিত্র অভিজ্ঞতা -১ : চিকিৎসা সেবা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৫ (পনের) দিন আগে, আমার মিসেস এর প্রেগন্যান্সি’র নিয়মিত ডাক্তারি পরামর্শের জন্য গিয়েছিলাম এক অভিজ্ঞ গাইনী বিশেষজ্ঞ (মহিলা ডাক্তার) এর চেম্বারে। গতবারের ঔষধগুলো চলছে কিনা আর শারীরিক পরীক্ষা শেষে... প্রেসক্রিপশনে লিখলেন আল্টাসনোগ্রাফি, ডায়াবেটিকস, রক্ত, ইউরিন, স্টুল ও অন্যান্য পরীক্ষা জরুরী ভিত্তিতে করে আনুন...।

গত ৭ (সাত) দিন আগে আবার সেই ডাক্তারের চেম্বারে গেলাম, জানালাম ম্যাডাম কিছু পরীক্ষা আগের প্রেগন্যান্সি’র সময়ে করা আছে তাই অপ্রয়োজনীয় মনে করে, বাকি পরীক্ষাগুলো করে এনেছি... দেখুন অবস্থা কি?

ডাক্তার জানালেন, সবগুলো পরীক্ষা না করে এলে আমি কিভাবে বলবো, “আপনার স্ত্রী’র অবস্থা কি? আগে সব পরীক্ষা করে আনুন। আর শুনুন, সব পরীক্ষা না করালে আমার কাছে আসার দরকার নাই...।

কি আর করার...! দু’দিন যাবত সব পরীক্ষা শেষ করে, নিজেই ফলাফল প্যারামিটার ধরে (নেট ঘেঁটে) বুঝার চেষ্টা করলাম। আমার জানা মতে, সবই স্বাভাবিক মনে হল।

মনে মনে ভাবলাম, টাকা খরচ হয়েছে... হোক... পরীক্ষার ফলাফল খারাপ না, এটা জেনে আমার আল্লাহর নিকট কৃতজ্ঞ হওয়া উচিৎ।

আজ (২০ শে ফেব্রুয়ারি) আবার গেলাম, সব পরীক্ষার ফলাফল সহকারে সেই ডাক্তারের চেম্বারে। তিনি গতবারের ঔষধগুলো চলছে কিনা আর শারীরিক পরীক্ষা শেষে...বললেন, আপনি আপনার স্ত্রী’র এতোগুলো অপ্রয়োজনীয় পরীক্ষা কেন করালেন? আমি বললাম, ম্যাডাম আপনি গতবার বলেছিলেন এই পরীক্ষাগুলো না করালে আমার স্ত্রীকে দেখবেন না...!

তিনি বললেন, পরীক্ষাগুলো আমি কেন দিয়েছিলাম? আপনি আমাকে বলেন তো? আপনি আপনার স্ত্রী’র কোন অস্বাভাবিক ব্যাপার নিয়ে আমাকে অভিযোগ করেছিলেন? আমি বললাম, না!

যাই হোক, “আমি খুশি মনে বাড়ী ফিরলাম, কেননা আমার স্ত্রীর অবস্থা স্বাভাবিক।“

মনে মনে ভাবছি, ডাক্তার কোথাও একটা ভুল করাতে আমার কিছু টাকা খরচ হয়েছে। কিন্তু ডাক্তারের সরল স্বীকারক্তির জন্য তাকে ক্ষমা করা যায়...।

আমার বেদনা টাকার জন্য না, কেননা আমার টাকা আছে, তাই পরীক্ষার জন্য দিতে পেরেছি। আমার বেদনা অন্য কোথাও, সেটা হচ্ছে “ডাক্তাররা রোগীদের মনোযোগ দিয়ে দেখছেন না, একটু মনোযোগ দিয়ে সমস্যার গভীরে ডুব দিলে... ডাক্তাররা রোগীদের পকেটের টাকার পাশাপাশি তাদের ভালবাসাটাও অর্জন করতে পারতেন...!

সুদিনের অপেক্ষায় থাকা ছাড়া; আমাদের আর কিইবা করার আছে, ভেবে দেখুন...।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×