মনেপরে ১৯৯৪ সালে আমাদের পাশের বাসায় সোহেলী নামের ৫/৬ বছরের একটি মেয়ে ছিল। প্রতিদিন বিকেলে সে আমার কাছে আসতো রূপকথার গল্প শুনতে।
তার গাঁয়ের রঙ ছিল শ্যামলা তাই অন্য বাচ্চাদের চাইতে সে নিজেকে একটু অন্যরকম ভাবতো।
আমি তাকে বলেছিলাম, সে আসলেই ফর্সা অন্তত আমার চাইতে তো অবশ্যই।
একদিন বিকেলে আকাশে বজ্রপাত হচ্ছিলো, আমি কিছুটা ভীত ছিলাম। সে বার বার বজ্রপাতের আলোতে আমার হাতের সাথে তার হাত পাশাপাশি রেখে কে কতটা ফর্সা তার পরীক্ষা করছিল।
আমি বলেছিলাম, এই মেয়ে তুমি এভাবে কি দেখছ?
সে বলেছিল, দেখেছ ভাইয়া আল্লাহ্ আমাকে কেমন ফর্সা করে দিচ্ছে!
আমি বলেছিলাম, আরে তাই তো... বজ্রপাতের আলোয় তুমি আরও ফর্সা হয়ে যাচ্ছ!
সে বলেছিল, এই যে আল্লাহ্ আমার ছবি তুলছে; আগামীকাল পত্রিকায় দেখো এই ছবি ছাপা হবে। তখন সবাই জেনে যাবে আমি কত বেশী ফর্সা।
...
সেদিন আমি মনে মনে আল্লাহর কাছে এটাই চেয়েছিলাম; সে জেনো বজ্রপাতের পরে আরও বেশী ফর্সা হয়ে যায়। তারপরের দিন আমি পত্রিকায় চুপি চুপি খুঁজেছিলাম, যদি কোথায়ও মেয়েটার একটা ছবি পাওয়া যায়!?
...
আজ অনেকদিন পর বুঝতে পারছি; আমরা আসলেই জীবনের অনেকটা সময় রূপকথার রাজ্যে বসবাস করি।
..............................
বজ্রপাত : ০৪।১২।২০১৫
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




