স্কুল ছুটি হবার পর একটি ছেলে গরম গরম সিঙ্গারা খাবে বলে রাস্তার পাশে রহমানিয়া হোটেলের তেল চিটচিটে কালো কড়াইটার পাশে গিয়ে দাঁড়ালো।
হোটেলের-মালিক ছেলেটাকে দেখে একটা সিঙ্গারা এগিয়ে দিলো।
ছেলেটি সিঙ্গারায় কামড় বসাবে, এমন সময় হোটেলের-মালিক আবিষ্কার করলো টাকাটা ছেড়া! এক ঝটকায় সে সিঙ্গারাটা কেড়ে নিয়ে ছেড়া টাকাটা ছেলেটার হাতে ধরিয়ে দিলো...।
ছেলেটার হাতে এখন একটা "ছেড়া টাকা"।
একটা ছেড়া টাকা, এক মুহূর্তেই ছেলেটার হ্রদয়টাকে ছিঁড়ে দিয়ে গেলো।
---------------------------------------
© খোরশেদ খোকন। ৩০.০৮.২০১৫
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




