দৃশ্যঃ ০১
---------
লাইটস্ বার্ণিং।
মেক-আপ্, আলো, এবার টেকিং
হ্যা, শুয়ে থাকুন,
এভাবে নয়; শান্তজলে পদ্মফুল ফুটে থাকার মতো শুয়ে থাকুন। কোন সংলাপ নয়, দুটি চোখ বুজে থাকুন।
উষ্ণ ওষ্ঠাধর দুটি গোলাপের মহিমায় ফুটিয়ে রাখুন।
নাহ, এবাও হচ্ছেনা।
দৃশ্যঃ ০২
----------
মেয়েটি ড্রেসিং রুমের গ্লাসে নিজেকে ঘুমিয়ে থাকলে কেমন লাগবে... তাই দেখার চেষ্টা করছে...।
যতবারই চোখ বুঝছে, ততবারই অন্ধকার...!?
এদিকে তার একটি স্মার্টফোন আছে, চাইলেই সেলফি তোলা যায়...!
---------------------------------------
© খোরশেদ খোকন। ০২/০৯/২০১৫
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




