somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খোরশেদ খোকন
আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

অনুগল্পঃ দ্বৈত সমস্যা

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৫ সালের শীতের এক ঝাপসা সকাল পেড়িয়ে; ঘোলাটে আলোর দুপুরে মাকসুদ স্যারের সাথে গিয়েছিলাম এনার্জি রেগুলেটরি কমিশনের অফিসে টেন্ডার জমা দিতে।

আমাদের উদ্দেশ্য ছিল টেন্ডারের মাধ্যমে চট্টগ্রামের শিকলবাহায় একটি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির জন্য লাইসেন্স সংগ্রহ করা। একটানা তিনদিন বিদ্যুৎ প্রজেক্টের জন্য অমানুষিক পরিশ্রম করে আমি ছিলাম ভীষণ ক্লান্ত। কিন্তু আমার চাইতেও চোখে মুখে বেশী ক্লান্ত ছিলেন মাকসুদ স্যার।

মাকসুদ স্যার আশির দশকে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেছেন। তিনি বাংলাদেশ সরকারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। রিটায়ার করার পরে প্রাইভেট ফার্মে কাজ করছেন।

টেন্ডার জমা হয়ে গেলে দুপুরে খেতে গিয়েছিলাম মতিঝিলের এক চায়েনিজ রেস্তোরায়। আমি স্যারকে ক্লান্ত লাগছে দেখে সাহস করে বললাম, স্যার আপনার কি শরীর খারাপ?
স্যার বললেন, না। মনটা ভীষণ খারাপ।
আমি বললাম, স্যার আমাকে কি বলা যায়?
স্যার বললেন, হ্যা বলা যায়। শোন, জীবনে আমি সৎ মানুষ হতে গিয়ে অনেক লোকের চাকরী হারানোর কারন হয়েছি। সরকারী আমলারা কেউ তেমন একটা আমাকে পছন্দ করেনি; তাই আমার পোস্টিং সব সময়ই ছিল অডিট বিভাগে। তারপরও অনেক লোকের চাকরী আমার কারনেই চলে গেছে কিংবা বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
আমি বললাম, জী স্যার...
স্যার বললেন, মনটা খারাপ কারন গতকাল আমার একটা সিদ্ধান্তের কারনেই আজ এই ফার্মের দুইজন গার্ডের চাকরী চলে যাচ্ছে...।
আমি বললাম, জী স্যার...আমি জানি কিন্তু আপনার কারণে তা জানতাম না!
স্যার বললেন, জানো; আমি গাইবান্ধার এক সামান্য কৃষকের ছেলে। সে সময় আমি গ্রাম্য একটা কলেজে পড়তাম। আমার এক সহপাঠী ছিল রহিম; যে কিনা একমাস হোস্টেলের ভাড়া আর খাবারের বিল দিতে পারছিল না। কারন ছিল বন্যা আর খরায় তার বাবার কৃষি জমি নষ্ট হয়ে গিয়েছিল। এক কথায় তার বাবার টাকা দেবার সাধ্য ছিলনা।
আমি বললাম, জী স্যার...তারপর...
স্যার বললেন, তখন হোস্টেল কর্তৃপক্ষ (শিক্ষকবৃন্দ) আর ছাত্ররা সবাই মিলে মিটিং করে আমার সেই সহপাঠী বন্ধুকে ভীষণ অপমান করে। এমন সময় আমাদের সব চাইতে দরিদ্র শিক্ষক তালেব স্যার সেই ছেলের দায়িত্ব নিয়েছিল। আমি আমার সেই বন্ধুর সাথে সেই রাতে চোখের জলে ভেসে গিয়েছিলাম...
আমি বললাম, স্যার...তারপর...
স্যার বললেন, আমি জীবনে তেমন একটা টাকা আয় করতে পারিনি কিন্তু সবচ্ছল জীবন যাপন করেছি। কিন্তু সেই স্যারের মতো কারো জন্য কিছুই করতে পারিনি, এটাই আমার একমাত্র দুঃখ। আজ এজন্যই খুব অসহায় লাগছে...
আমি চুপ করে রইলাম...
স্যার বললেন, আমি যখন কোন সিদ্ধান্ত নেই; তখন অপরাধকে অপরাধ হিসেবেই দেখি। অন্যদিকে যখন আমার সেই সিদ্ধান্ত মানুষের অশান্তির কারন হয়ে যায়, তখন ভীষণ কষ্ট পাই। আজ সেই দ্বৈত সমস্যায় পড়েছি, একদিকে অপরাধ অন্যদিকে দুজন মানুষের রুজি-রুটি...তুমি এখনও এসবের ভেতর দিয়ে যাওনি, তাই তুমি জানো না, আমার মানসিক অবস্থা কি...
আমি চুপ করে রইলাম...
...
© খোরশেদ খোকন। ০৮/১২/২০১৫
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×