somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খোরশেদ খোকন
আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

অনুগল্পঃ উন্নয়ন

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ নিয়ামত আলী সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পরে, চিন্তা করলেন দেশ ও দশের উন্নয়ন করা দরকার...।

তিনি প্রথমেই জোর দিলেন শিক্ষার উপর, দেখা গেল সেই বছরই এসএসসি পরীক্ষার সারাদেশে গণহারে নকল হলো; তিনি কিছুই করতে পারলেন না, শুধু চেয়ে চেয়ে দেখলেন!

তারপর জোর দিলেন, কৃষি উন্নয়নে; দেখা গেল সেই বছরই তার দলের সরকার সার সরবরাহ করতে ব্যর্থ হল; গ্রামের প্রান্তিক কৃষকেরা সার না পাওয়াতে জমিতে ধান উৎপাদন কমে গেলো!

এরপরে জোর দিলেন সেচ ব্যবস্থার উপর; দেখলেন সেই বছর তার সরকার বিদ্যুৎ যোগান দিতে পাড়লো না। ধানের জমি খরায় ফেটে চৌচির হয়ে গেলো!

তিনি এবার জোর দিলেন রাস্তাঘাটে; মাটি কেটে কাঁচা রাস্তা বাধাই করলেন, পুকুর খনন করে মাছ ছাড়ার ব্যাবস্থা নিলেন আর সেই বছরই বন্যায় এলো; বন্যায় কাঁচা রাস্তা, পুকুর ঘাট সবই ভাসিয়ে নিয়ে গেলো!

তিনি একদিন বিকেলে মন খারাপ করে উন্নয়ন নিয়ে ভাবছিলেন আর পান চিবুচ্ছিলেন, এমন সময়... তার বাড়ীর সামনে দিয়ে যাচ্ছিল তারই ছেলেবেলার বন্ধু; মাস্টার হারিস মিয়া...।

হারিস মিয়া খুব মনোযোগ দিয়ে গত দুই বছর খেয়াল করে দেখেছে, তার বাল্যবন্ধু শেখ নিয়ামত আলী নির্বাচিত হবার পরে মহা উৎসাহে যে দিকেই জোর দিয়ে উন্নয়ন করতে চেয়েছে; সে দিকেই উন্নয়ন না হয়ে অনুন্নয়ন হয়েছে। তাই সে তার একটা অনুন্নয়নের ইচ্ছা নিয়ে বন্ধুর বাড়ীতে এসেছে; যদি কিছু একটা হয়...!

তো হারিস মিয়ার হয়েছিল পিঠের ব্যাথা, সে ডাক্তার দেখানোর পর জানতে পারে মস্তবড় একটা ফোড়া দানা বেঁধে ক্রমশঃ বড় হচ্ছে পিঠে। মানে একটা বড়সর উন্নয়ন হচ্ছে পিঠের উপর...! সারা পিঠ ব্যাথার পরে এখন সারা শরীরে ব্যাথা ক্রমশঃ ছড়িয়ে পড়ছে। এমন অবস্থায় তার মনেপড়ে গেলো শেখ সাহেবের কথা!

শেখ নিয়ামত আলী বারান্দায় ইজি চেয়ারে বসেছিল; হারিস মিয়াকে দেখেই বলল, কি হারিস মিয়া খবর কি? এদিকে আসো, আমার কাছে কোন কাজ আছে নাকি? থাকলে বল, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা?

হারিস মিয়া ব্যাথায় কাঁপতে কাঁপতে বলল; বন্ধু, আমার যা সমস্যা তা একমাত্র তুমিই সমাধান করতে পারবা; তুমি আমার পিঠে একটু হাত রাখো; দেখি, উন্নয়নটা ঠেকানো যায় কিনা?

শেখ নিয়ামত আলী কিছু না বুঝেই হারিস মিয়ার পিঠে হাত রাখল... এদিকে হারিস মিয়া ব্যাথায় কাঁপতে কাঁপতে ভাবতে লাগলো, উন্নয়ন ঠেকানোর জন্য তুমি ছাড়া কে আছে আর এই দুনিয়ায়...।
...
২৩-০১-২০১৬
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×