somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা, কোরআন শপথ আর আমার প্রেমের যবনিকা- ১।।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নটর ডেমে সেকেন্ড ইয়ারে তখন। বায়োলজি প্রাইভেট পড়তে গিয়ে মিজান স্যারের বাসায় ঊর্মিকে প্রথম দেখতে পাই। পুরো নাম শাহেদা আখতার। আইডিয়াল কলেজে পড়ত। ব্যাচের অন্যান্যরা পড়া শেষে হৈ-হুল্লোর করলেও তাকে দেখতাম রিক্সায় উঠে সোজা বাসায় চলে যেতে। আমার গোল্ডলীফের ধোয়া ঘুরে ঐ রিক্সা যখন সামনে এগিয়ে চলত, অদৃশ্য একটা আকর্ষণ অনুভব করতাম আমি। সহপাঠীরা আমায় খেপাত। বলত, মেয়েরা সিগার ডিজলাইক করে আর তুই..
অনেকদিন চেপে রেখেছিলাম। থাকতে পারলাম না। ওর আরেক ফ্রেন্ড আমাদের ব্যাচেই পড়ত। ব্যাচের পড়া শেষে খাতির জমাতে থাকলাম তার সাথে। একদিন জিজ্ঞেস করলাম, মেয়েটা তো তোমাদেরই কলেজে। চেনাজানা আছে?
- চেনাজানা আছে কিন্তু ঘনিষ্ঠতা ততটা নেই। ক্যান, তোমার ভাল লেগেছে?
- না, এম্নিতেই জিজ্ঞেস করলাম। ঘনিষ্ঠতা থাকলে তখন একটা কিছু হৈত।
- কি হৈত। আরে বলো না। আমরা তো ফ্রেন্ড। তাই না? এটা কোন ব্যাপারই না।
- ওকে আমার মোটামোটি ভালই লাগে। আমার হয়ে এটা একটু জানাতে পারবা? ইয়েস অর নো।
- ওওওওও। তাইলে কেস এইটা? ওকে। কাল কলেজে ওকে বলব।
- তোমার সেল নাম্বরটা.... আমি রিমাইন্ড দিব।
- সেল নাম্বার নিলে নাও কিন্তু রিমাইন্ড দেয়া লাগবে না। মনে থাকবে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো।
- ঠিক হ্যায়। প্লিজ নিজের মনে করে ব্যাপারটা একটু ডিল করো। বুঝতেই পারছ, দিল কা মামলা হ্যায়..
- আরে বুঝলাম তো। চিন্তা কৈরো না।
- ওকে। তাইলে ভাল থাইকো।
- তুমিও।
ঊমির কলেজ ফ্রেন্ড চলে গেল। শুভ, লিমন, অন্তর, দিপু আর আমি হাঁটা ধরলাম।
পরদিন মিজান স্যারের বাসায় ক্লাস ছিল না। আমি অপেক্ষায় আছি। সেল নাম্বারে রিং দিয়ে ওর ফ্রেন্ডকে আবার রিমাইন্ড দিলাম। জানাল, ও আমার টিএন্ডটিতে রিং করে জানাবে আপডেট।
বিকেল ছয়টা। আমি সেটের পাশেই ছিলাম। রিং বেজে উঠল। ওপার থেকে মেয়েলি কন্ঠ ভেসে উঠতেই আমি আনন্দে নড়েচড়ে বসলাম।
- আমি জানালাম। ঊর্মি কিছু বলে নাই। শুধু একটা মুচকি হাসি দিল।
- তাহলে কি বুঝলা? পজিটিভ না-কি নেগেটিভ?
- ফিফটি ফিফটি।
- আরে এটা কেমন কথা? ইয়েস অর নো। ফিফটি ফিফটি মাইনে? তোমার কি মনে হল সেটা কও।
- আমার তো মনে হল পজিটিভের দিকেই।
- থ্যাংক্স। এটাই জানার ছিল। ঠিকাছে। কাল আসছ তো পড়তে?
- হু।
- তখন কথা হবে। টয়লেট চাপছে অনেকক্ষণ। তোমার জন্যই বসে ছিলাম। এখন যাই। আর থ্যাঙ্কস এগেইন।
- আরে ধুর। ব্যাপার না। কাল আরও কথা হবে। টেক কেয়ার।
রিসিভার রেখেই সিগার ধরিয়ে ঢুকলাম টয়লেটে। ১০ মিনিটের কাজ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×