somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ সম্ভব কি?

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুর জীবন আদর্শভিত্তিক রাজনীতি করছে আ’লীগ, জিয়াউর রহমানের জীবন আদর্শভিত্তিক রাজনীতি করছে বিএনপি। লেলিন, মার্ক্সবাদ নিয়েও রাজনীতি করছে অনেক দল। মোটকথা, রাজনীতিতে আইডিওলজি থাকবেই। সে হিসেবে জামায়াত সহ অন্য কিছু দল ধর্মভিত্তিক রাজনীতি করছে। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতেও ধর্মভিত্তিক রাজনীতি আছে। একথাও সত্যি, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সব দেশেই জনসমর্থন পাওয়ার েেত্র পিছিয়ে। তাই বলে কিন্তু তাদেরকে চিরতরে নিষিদ্ধ করার ঘোষণা তাও আবার মতাসীন সরকারের প থেকে- এটা আমি মনে করি গনতন্ত্রের পথে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অন্য দেশগুলোর কথা জানি না। তবে বাংলাদেশে ইসলামভিত্তিক দলগুলোর(জামায়াত, শাসনতন্ত্র, ঐক্যজোট..) মোট অনুসারীদের একটি যোগফল যদি আমরা বের করতে যাই, তাহলে দেখবো সেটা আমাদের দেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টির অনুসারীদের চেয়ে অনেক বেশি। আমার মনে হয়, সংসদীয় আসন বিচার না করে জনগনের অংক বিচার করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। সেেেত্র অনেকেই বলে থাকেন, শুধু জামায়াতেরই অনুসারীরা জাতীয় পার্টির প্রায় সমান সমান, বরং বেশিও হতে পারে। তাহলে কিভাবে এরকম একটি দলকে নিষিদ্ধ করা সম্ভব- জানা নেই হয়তো কারও। আমি ঢাবির নীল দলের কয়েকজন শিকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম এ প্রসঙ্গে। তাদের বক্তব্য, ইসলামভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা আসলেই অসম্ভব। এতে দেশে বিশৃংখ্যলা সৃষ্টি হওয়ারও ব্যাপক সম্ভাবনা আছে। আর বর্তমানে প্রচ্ছন্ন জঙ্গি তৎপরতা এ সুযোগে প্রকট আকার ধারণ করবে না, এটাও বলা যাচ্ছে না। সরকারকে তাই ভিন্ন কৌশল নিয়ে ভাবতে হবে।
যা হোক, আমার মনে হয় সরকারের কর্তব্য হওয়া উচিত যুদ্ধাপরাধী ইস্যুতে অনড় থেকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে শান্তি ও শৃংখ্যলা বজায় রাখার জন্য আলোচনা চালিয়ে যাওয়া। মতাসীন দলের এটাও মাথায় রাখা উচিত, তাদের সাথেও জোট হিসেবে ইসলামী একটি দল রয়েছে এবং জামায়াতকে নিষিদ্ধ করার ঘোষণা তাদের সহ অন্য ইসলামভিত্তিক দলগুলোকেও ভাবিয়ে তুলবে।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×