অপেক্ষমান যাত্রীবাহী বাসের জানালা থেকে সতর্ক থাকুন.... সচেতনতামূলক টিপস
১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আমরা ৩ জন ফ্রেন্ড বলাকা (স্টেডিয়াম) থেকে ধানমন্ডি যাব, এজন্য সিটিং বাস কাউন্টারগুলোর জন্য অপেক্ষা করছিলাম। এক দোস্ত সিগারেট ধরানোতে আমরা যথাসময়ে বাসে উঠতে পারলাম না। কাউন্টারের সামনে অপেক্ষা করছিলাম। বলতে পারেন আমাদের অবস্থান ছিল কাউন্টারের আরও সামনে রোডের উপর যাতে অন্যান্য যাত্রীরাও টিকিট কিনতে পারেন। সামনে এসে থামল শতাব্দি পরিবহন। তখনও দোস্তের সিগারেট শেষ হয়নি। আমরা টিকিট কেটে বাসেও উঠতে পারছি না... এম্নিতেই কিছুটা বিরক্তি এসে ভর করছিল। তার মাঝে হঠাৎ এক বৃদ্ধ ওয়াক থু বলে বাস থেকে থুতু ফেললেন। সিগারেট না খাওয়া আরেক দোস্তের গায়ে গিয়ে পড়লো এবং আমার গায়েও কিঞ্চিত ছিটে-ফোটা...
তারপর আর কি বলবো....... স্টেডিয়ামের ভিতরে গিয়ে এক পরিচিত ব্যবসায়ি বড় ভাইয়ের সাহায্যে সবকিছু ধুয়ে এসে মৈত্রী বাসে চরে বসলাম।
ব্যাপারটাকে আমি দুর্ঘটনা বলবো যেহেতু একজন মুরব্বী বৃদ্ধের কাজ ছিল এটা। আমরা যারা ব্লগার, তারা যাতে এভাবে না দেখে বাইরে থুতু না ফেলি। পাশাপাশি, আমাদেরকেও যথা সম্ভব কোন অপেক্ষমান বাসের জানালা থেকে নিরাপদ দুরত্বে থাকতে হবে। আমি জানি না, সবাই আমার সাথে একমত হবেন কি না। তাও পোস্ট দিলাম যদি কারও উপকারে আসে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন