একটু ধারাল হাসি আর অনেক উষ্ণিষ কথা
কিংবা আবশ্যক শব্দের স্বল্পমাতাল ঘ্রাণ
নতুন লাল জুতায় চড়ে আদিকাল হেঁটে আসে
হেঁটে আসে কৃত্রিম পেলব মুখশ্রী
তাতেই চঞ্চল হয় তারুণ্য উঠোন
আর দগ্ধ মগজ নিয়ে সটান দাঁড়িয়ে যায়
অগণিত বধির তীরন্দাজ
তোমার ঘ্রাণ আর শব্দের মন্থন অন্য কোথাও
মহাপ্রাসাদ আর মহাসড়কের মিলিত কোলাহলে
শীতল অন্ধকারে আলো জ্বালো তুমি
আর শরাব বিলাও মুগ্ধ সাকির পৌরাণিক পদচিহ্ন মেপে
বেদম শক্ত করে লুকিয়ে রাখো স্বপ্নের ঝুলি
অশ্রু-কষ্ট-ক্রোধ বৃষ্টির আঁধারে
তবু কোন ফসকে যাওয়া রাতে
বৃক্ষেরা শুষে খায় কান্নার রস
আর তোমার ঢেকে রাখা সমস্ত কুহক
প্রচণ্ড বিস্ফোরণে ধরণী কাঁপিয়ে দেয় সহসা একদিন...
আলোচিত ব্লগ
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।