somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিবাজি (পর্ব-০১): কিঞ্চিত আত্নপ্রচারণামূলক পোস্ট

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।ফ্ল্যাশব্যাক

ভেবেছিলাম, টার্ম ফাইনালটা শেষ হোক। পুরোদমে উইকিবাজি শুরু করবো। সিনিয়র ভাইয়ারা পরামর্শ দিলেন, যা করার পিএল-এই শুরু করে দাও। পিএল খুবই প্রোডাক্টিভ সময়। এই সময়টাতে শরীর আর মনে যে জোশ আসে, তাতে ইন্টেলের চিপ ডিজাইন করাও তখন তুচ্ছ মনে হয়। আর উইকি তো উইকিই। সো, দেরি না করে লেগে পড়লাম উইকির ক্রিকেটপল্লী গোছগাছের কাজে। আগেই একটা পোস্টে বলেছি, আমাদের ক্রিকেটপল্লীর অবস্থা বেশ খারাপ। দেখলে লজ্জা লাগে + একটু আবেগী হলে আপনার চোখে পানিও এসে যেতে পারে। তো, পানি-টানি মুছে সাকিব আল-হাসানের বাংলো ডেকোরেশনের কাজে লেগে গেলাম। আমি বাপু মোটেও ক্রিয়েটিভ মানুষ না। সারাজীবন অন্যের রিপোর্ট কপি-পেস্ট করে এসেছি। উইকিতে এসেও এই ধারা থেকে বেরুতে পারলাম না। গোটা ইংরেজী পাতাটা মেরেকেটে বাংলা উইকিটা ঠিকঠাক করলাম। আপনারা চাইলে বাংলোটা একটু ঘুরে আসতে পারেন। ডেকোরেশনে কোন ভুলত্রুটি থাকলে আমার গোচরে আনবেন। বেটার হয়, যদি নিজেরাই ভুলত্রুটি শুধরে নেন। আপাতত পরীক্ষার ফাঁকে ফাঁকে তামিমের বাংলোটা ডেকোরেট করার চেষ্টা করবো। দেখা যাক, কদ্দূর কী হয়।

২।স্বপ্ন ও ভালবাসার গল্প

লোকে বলে, বাঙ্গালী নাকি বিরাট বজ্জাত প্রজাতির প্রাণী। এদের কেউ একজন গাছে উঠলে বাকি দশজন তাকে গাছ থেকে নামানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। উইকিতে এসে দেখলাম পুরাই উল্টা কাহিনী। উইকিপিডিয়ান ভাইয়ারা আমাদের সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন। নিজের অভিজ্ঞতার কথাই বলি। 'বহিসংযোগ' আর 'তথ্যসূত্রে'র পার্থক্যটা ঠিক ধরতে পারছিলাম না। আলাপ পাতায় নাকি সাহায্য চাওয়া যায়। কীভাবে সাহায্য চাইবো, কার কাছে চাইবো---সব কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। ওমা, একদিন আলাপ পাতা খুলে দেখি, 'মনিরুজ্জামান' নামের এক উইকিপিডিয়ান ভাইয়া নিজের গরজে এসে আমাকে পার্থক্যটা ধরিয়ে দিলেন। আমার আবার প্রসেসর স্লো। একটা জিনিস দুইবার না বুঝিয়ে দিলে বুঝতে পারি না। একটু পর দেখি, আলাপ পাতায় 'নতুন বার্তা' এসেছে। 'তানভীর' ভাইয়া এসে উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা পানির মত সোজা করে দিলেন। সত্যি বলছি, ভাইয়াদের এহেন ভালবাসা পেয়ে আমি মোটামুটি অভিভূত। যারা কিছুটা হলেও উইকিতে লিখতে ভয় পান, তাদের জন্য বলছি, ভয়ের কিচ্ছুটি নেই। একবার সাহস ও সময় করে লেখা শুরু করুন, সিনিয়র উইকিপিডিয়ানরা তো আছেনই। আর আমার মত পেন্টিয়াম-২ যখন উইকিতে লিখতে পেরেছে, আমার ধারণা, সবাই যদি সদিচ্ছা নিয়ে এ পাড়ায় লেখালেখি শুরু করে, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা আমাদের ছোট ভাই-ভাতিজাদের বলতে পারবো, "'Sakib Al-Hasan' লিখে সার্চ করিস কেন, গাধা? বাংলায় 'সাকিব আল-হাসান' লিখে সার্চ করতে পারিস না?"

৩।সবশেষে একটি বিজ্ঞাপন

আপনি কি জানেন, সাকিব কোন এলাকার ছেলে?
আপনি কি জানেন, কোন ট্যুরে সাকিবের ক্রিকেট অভিষেক হয়?
আপনি কি জানেন, সাকিবের সাথে আর কোন কোন ক্রিকেটারের ডেব্যু হয়?
আপনি কি জানেন, প্রথম টেস্ট উইকেট পেতে সাকিবকে কয়টি টেস্ট অপেক্ষা করতে হয়েছিলো?
আপনি কি জানেন, সাকিবের প্রথম শিকার ছিলেন কে?
এ সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ক্লিক করুন নিচের লিঙ্কে ।


সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
আপনাদের উৎসাহ-আশকারা পেলে এ জাতীয় 'উইকিবাজি' ভবিষ্যতেও অব্যাহত থাকবে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেসামাল তোড়জোড়

লিখেছেন রাজীব নুর, ১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:০৪



অনেকদিন পর অনেক কম বৃষ্টি এসে দেখিয়ে গেলেন রক্তচক্ষু।
কী বলবো আর কী বলবো না ভাবতে ভাবতে মনে হলো-
কাছে পেয়ে না বলাটাও একধরনের ব্যক্ততা!

এটা অবশ্যই পূর্বানুমানে ছিলো সত্যি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

আমদানি ও রপ্তানিতে এইচএসকোড (HS Code) কী? এইচএসকোড জটিলতায় কী মামলা হতে পারে এবং সমস্যা নিরসনে করণীয় সংক্রান্ত খুঁটিনাটি

লিখেছেন এম টি উল্লাহ, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৫



আমদানি ও রপ্তানি বা কাস্টমস্ সংক্রান্তে HS Code জটিলতা একটি কমন সমস্যার নাম। এইচএস কোডের আট সংখ্যার সঙ্গে সামান্য অসঙ্গতি থাকলেই বিরাট মুসিবতে পড়তে হয় রপ্তানিকারকদের। এতে দিনের পর দিন... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

এভাবেও ফিরে আসা যায় ..

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:১৪


আজ দেশনেতার ৬২তম জন্মদিন। এই উপলক্ষে কোথাও কেক কাটা হবে কি না জানি না। আশা রাখছি , এখন থেকে দেশনেতার জন্মদিন ঘটা করে উদযাপন করা হবে। তবে... ...বাকিটুকু পড়ুন

×