somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালুর ট্রাক দিয়ে গঠনতন্ত্র চাপা দেয়া সম্ভব?

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকায় পড়লাম বালু
ভর্তি ট্রাক আর
গেটে তালা দিয়ে খালেদা জিয়ার
বেরোনোর পথ বন্ধ
করা হয়েছে। বিএনপির
আন্দোলন দমনের
উদ্দেশ্যে তাকে দলীয়
কার্যালয়
থেকে বেরোতে না দেয়ার
ব্যাপারে সরকার দৃঢ
প্রুতিজ্ঞ।পরিচিত
অনেককে দেখছি আওয়ামী লীগ
সরকারের এই
কার্যকলাপকে সমর্থন
করে বক্তব্য দিচ্ছেন।
হ্যা যুদ্ধাপরাধের বিচার
নিয়ে বিএনপির সুস্পষ্ট কোন
অবস্থান নেই, ৭১ এ
যুদ্ধাপরাধের দায়ে কুখ্যাত
জামায়াতে ইসলামী বিএনপির
প্রধান জোট সঙ্গী,
খালেদা জিয়ার
মহাসমাবেশে চিহ্নিত
যুধাপরাধীদের
মুক্তি দাবী করে স্লোগান
দেওয়া হয় ,
খালেদা নিজেও
আকারে ইঙ্গিতে যুধাপরাধীদের
রাজ
বন্দী বলে দাবী করেন
বিএনপি ও
খালেদা জিয়া সম্পর্কে উপরের
সব গুলো অভিযোগই সত্য।
সেই সঙ্গে এটাও সত্য
যে বিএনপি বাংলাদেশ
নির্বাচন কমিশনে নিবন্ধিত
একটি বৈধ রাজনৈতিক দল
এবং খালেদা জিয়াও
স্বাধীন সার্বভৌম
বাংলাদেশের একজন বৈধ
নাগরিক। সরকারের বিভিন্ন
নীতির প্রুতিবাদেই হোক
অথবা ক্ষমতায় যাওয়ার
লক্ষ্যেই হোক যে কোন
আন্দোলন
সংগ্রামে রাস্তায়
নামা তার গণতান্ত্রিক
অধিকার। দেশের
সংবিধানই তাকে এই
অধিকার
দিয়েছে এবং এটিই সভ্য
গণতান্ত্রিক রীতি। আর
দেশে এমন কোন
জরুরী অবস্থা জারি নেই
যে রাজপথে কোন প্রকার
আন্দোলন সংগ্রাম
করা যাবে না। মত প্রকাশ ও
সেই মত প্রচারের
স্বাধীনতা একটি দেশের
গণতান্ত্রিক চর্চার অন্যতম
প্রধান স্তম্ভ ,মানুষের অন্যতম
প্রধান গণতান্ত্রিক
অধিকার। যে কেউ সেই মত
ও আদর্শের বিরুদ্ধে অবস্থান
নিতে পারে , রাজনৈতিক
ভাবে সেটিকে মোকাবেলা করতেও
পারে। কিন্ত মত প্রকাশের
এই গণতান্ত্রিক অধিকারটির
উপর আঘাত
আসলে হয়তো দেশের
গণতন্ত্রের ভবিষ্যতই প্রশ্নের
মুখে পড়ে যায়। হ্যা এই
আন্দোলন যদি সহিংস হয়,
যদি সাধারন মানুষের জান
মাল এতে ক্ষতিগ্রস্থ হয়
তাহলে সরকার অবশ্যই
খালেদা জিয়ার
বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
মামলা করতে পারে,
গ্রেফতার
করে তাকে জেলেও
পাঠাতে পারে। কোন
ব্যক্তিকেই আইনের
উর্ধে হিসেবে দেখা ঠিক
নয়। কিন্ত অপরাধ সংঘটিত
হবার পূর্বেই যদি বালু
ভর্তি ট্রাক আর পুলিশ
ব্যারিকেড
দিয়ে আন্দোলন দমনের
চেষ্টা করা হয়
(অতীতে বিএনপি আমলেও
আওয়ামী লীগের
বিরুদ্ধে করা হয়েছিল)
তা হলে কি এটা বললে ভুল
হবে যে নব্বইয়ের
দশকে স্বৈরাচারের পতন
হলেও সুস্থ স্বাভাবিক
গণতান্ত্রিক পরিবেশ আজও
এদেশে সুদূর পরাহত। হায়
গণতন্র, বহু মানুষের রক্ত
ঝরলেও আজও তুমি বালুর
ট্রাককে ঘিরে আবদ্ধ
হয়ে ঘুরপাক খাও।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের মধ্যে এমন কেউ কী আছেন, যাঁরা AI-এর কাছে নিজেদের জ্ঞান, লেখার দক্ষতা কিংবা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব হারানোর ভয় পাচ্ছেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৪




এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?

উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি... ...বাকিটুকু পড়ুন

হুজুরের কি শরিয়াহ আইনে বিচার হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১২


মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

×