somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেএসএসের কারণে পাহাড়ী ছাত্ররা ছাত্রলীগ করতে পারছে না – দীপংকর তালুকদার

২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাঙ্গামাটি জেলা আওয়ামী
লীগের সভাপতি ও সাবেক
প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার
বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে
গড়া মুক্তিযুদ্ধের চেতনায়
বিশ্বাসী ছাত্র সংগঠন
বাংলাদেশ ছাত্রলীগ
টেন্ডারবাজি, দখলদারিত্ব করতে
পারে না। ছাত্রলীগ মেধাবী
ছাত্রদের সংগঠন। আমার
রাজনীতিও ছাত্রলীগ দিয়ে শুরু
হয়েছিল। এরপর আমি এমপি হয়েছি
মন্ত্রী হয়েছি। আজকের
ছাত্রলীগের মেধাবী নেতা
কর্মীরাই ভবিষ্যতে দেশকে
নেতৃত্ব দেবে।
শনিবার লংগদু উপজেলা পরিষদের
সম্মেলন কক্ষে আয়োজিত
ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা
বার্ষিকীর আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে দীপংকর
তালুকদার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যখন
ছাত্রলীগ করতাম তখনও পার্বত্য
অঞ্চলে জাতীয় রাজনীতির
প্রভাব পড়েনি। পাহাড়ী
শিক্ষার্থী ছাত্রলীগ করার
কারণে অনেক নির্যাতনের
শিকার হয়েছে। বর্তমানেও
জেএসএসের কারণে পাহাড়ী
ছাত্ররা ছাত্রলীগ করতে পারছে
না। পাহাড়ীরা জাতীয়
রাজনীতি করতে চাইলে তাদের
হত্যা ও গুম করার হুমকি দেয়।
তিনি বলেন, নিজেদের টাকায়
পদ্মাসেতু হবে এটা কোনদিন
এদেশের মানুষ কল্পনাই করতে
পারেনি। জননেত্রী শেখ
হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ
আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে
দাঁড়িয়েছে। অর্থনৈতিকভাবে
বেশ এগিয়েছে বাংলাদেশ,
এমনকি তথ্যপ্রযুক্তি, যোগাযোগসহ
বিভিন্ন খাতে অগ্রগতি অর্জন
করেছে দেশ।
বাংলাদেশ ছাত্রলীগ লংগদু
উপজেলা শাখার সভাপতি
জিয়াউল হকের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক
হাজি মুছা মাতব্বর, সাংগঠনিক
সম্পাদক ক্যারল চাকমা, প্রচার
সম্পাদক মমতাজ উদ্দীন, উপজেলা
আওয়ামী লীগের সভাপতি আবদুল
বারেক সরকার, সাধারণ সম্পাদক
জানে আলম।
ছাত্রলীগ নেতা রাকিব
হাসানের সঞ্চালনায় প্রতিষ্ঠা
বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য
রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম
সম্পাদক মীর সিরাজুল ইসলাম
চৌধুরী ঝান্টু, জেলা যুবলীগের
যুগ্ম সম্পাদক শাহ নজরুল ইসলাম,
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ
সম্পাদক রুবেল চৌধুরী, উপজেলা
যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল
ইসলাম, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক
মো. হানিফ রেজা, রাবেতা
কলেজ ছাত্রলীগের সভাপতি
মোহাম্মদ হৃদয়।
আলোচনা সভার পূর্বে সকাল দশটায়
এক বর্ণাঢ্য শোভাযাত্রা
উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ
শেষে উপজেলা পরিষদ
মিলনায়তনে গিয়ে শেষ হয়। এপর
অনুষ্ঠানের প্রধান অতিথি
দীপংকর তালুকদার কেক কাটার
মধ্যদিয়ে ৬৮ তম
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের
উদ্বোধন করেন। বিকেল
পরিবেশিত হয় সাংস্কৃতিক
অনুষ্ঠান।
সুত্রঃ http://www.chttimes24.com
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×